ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বেলকুচিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ১০:১১:১৩ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩ ৭৫ বার পড়া হয়েছে
সেলিম রেজা,সিরাজগঞ্জ প্রতিনিধি ::  বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেলকুচি উপজেলা কমিটির আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০মে) বিকালে সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার বেড়াখারুয়াস্থ দেলুয়া শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গনে এই আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
“অধিকার আন্দোলনের ৩৫ বছর” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠানে বক্তারা ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর স্বার্থ ও অধিকার নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন।
পাশাপাশি দেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ করতে কার্যকর ভূমিকা রাখার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে গড়ে তোলার আহ্বান জানান। এছাড়া বেলকুচি শাখার ঐক্য পরিষদের কার্যক্রম আরো গতিশীল করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সংগঠনের সভাপতি জয় শংকর সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রারম্ভিক বক্তব্য উপস্থাপনা করেন সাধারণ সম্পাদক রনি কুমার মিত্র।
এসময় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, সহ-সভাপতি পরিতোষ কুমার সরকার, বিদ্যুৎ সাহা, সাংগঠনিক সম্পাদক পংকজ কুমার সরকার, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক দিলীপ সুত্রধর প্রমূখ।
এসময় আরও উপস্থিত ছিলেন বেলকুচি সরকারী কলেজের সাবেক সহকারী অধ্যাপক প্রদ্বীপ কুমার দাস, যুগ্ন সাধারন সম্পাদক পলাশ সাহা, প্রচার সম্পাদক বিপ্লব শীল, ভজন কুমার সাহা, পৌর সভাপতি গোপাল চন্দ্র প্রামানিক,
যুব ঐক্য পরিষদের সভাপতি দিলীপ কুমার রায়, সাধারন সম্পাদক উজ্জ্বল অধিকারীসহ বিভিন্ন ইউনিয়ন শাখার সভাপতি, সাধারন সম্পাদক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বেলকুচিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিউজ প্রকাশের সময় : ১০:১১:১৩ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩