ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

জাজি রায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মো:জামাত আলী বিশেষ প্রতিনিধি:
  • নিউজ প্রকাশের সময় : ০৪:১১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে

শরীয়তপুরের জাজিরায় আম বাগান থেকে লতিফ মোড়ল (৩৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ এপ্রিল) দুপুরে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (১২ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার পালের চর ইউনিয়নের দড়ি কান্দি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।পরিবারের অভিযোগ, হত্যার পর তার মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। লতিফ মোড়ল জাজিরা উপজেলার ইয়াসিন আকন কান্দি এলাকার সামসুল মোড়লের ছেলে।স্থানীয়, স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, লতিফ মোড়ল নামের ওই যুবকের একই এলাকার একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। অন্তত আট বছর আগে মেয়েটির বিয়ে হয়ে যায়। তবে মেয়েটির সঙ্গে তার যোগাযোগ ছিল। শুক্রবার সন্ধ্যায় মেয়েটির সঙ্গে মাঝিরঘাট এলাকায় গেলে স্থানীয়রা লতিফ মোড়লকে মারধর করে ও আটকে রাখে। এ ঘটনা লতিফ মোড়লের পরিবার যাওয়ার আগেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়। এরপর থেকেই লতিফ মোড়লের মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে রাত ১০টার দিকে পালেরচর ইউনিয়নের দড়ি কান্দি এলাকার একটি আম বাগানে লতিফ মোড়লের ঝুলন্ত মরদেহ দেখতে পেলে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ছুটে যান পরিবারের সদস্যরাও।লতিফ মোড়লের ভাই সজিব মোড়ল অভিযোগ করে বলেন, ওই মেয়ে বিয়ের পরও আমার ভাইকে ফোন দিত। তাছাড়া মেয়ের স্বামী সালামও ভাইয়ার সঙ্গে কথা বলত। কাল সালাম ফোন দিয়ে আমার ভাইকে ডেকে নিয়েছে। ওরা মিলেই আমার ভাইকে মেরে গাছে ঝুলিয়ে দিয়েছে। আমরা এর বিচার চাই।ব্যাপারে জাজিরা থানার ওসি হাফিজুর রহমান বলেন খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে সব বলা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জাজি রায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ প্রকাশের সময় : ০৪:১১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪