ঢাকা ০৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সরাইলে ধান কাটা নিয়ে সংর্ঘষ, নিহত ১

মোঃ খোকন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • নিউজ প্রকাশের সময় : ০৬:১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪ ৯৫ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সরকারি জমি দখল ও ধান কাটা সংক্রান্ত ঘটনার জের ধরে দুই পক্ষের সংর্ঘষে কামাল উদ্দিন নামে একজন নিহত হয়েছেন।শনিবার(১৩ এপ্রিল) দুপুরে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংর্ঘষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। নিহত কামাল উদ্দিন শাহজাদাপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, শাহজাদাপুর গ্রামের একটি সরকারি জমির চাষ করা ধান নিয়ে স্থানীয় এলাকার জুয়েল মেম্বারের রিপন গংদের সঙ্গে আরেক পক্ষ একই গ্রামের দুলাল মিয়া, কাউছার, মাসুক ও আফজালের বিরোধ চলে আসছিল। সম্প্রতি ধান কাটা নিয়ে থানায় বিরোধ নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উভয়পক্ষ সভায় বসে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়েও সভা হয়। উভয় সভায় সিদ্ধান্ত হয় সরকারি ওই জমির ধান দুই পক্ষের কেউ কাটতে পারবেন না এবং এই ধান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের তত্ত্বাবধানে কাটা হবে। উভয় পক্ষ প্রশাসনের এই সিদ্ধান্তে সম্মত হয়।কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তার সিদ্ধান্ত অমান্য করে ঈদের পরদিন শুক্রবার ভোরে জুয়েল মেম্বারের পক্ষে লোকজন জমির ধান কেটে নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লুকিয়ে রাখা ধান উদ্ধার করে জব্দ করে। এ ঘটনার জের ধরে শনিবার সকাল থেকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংর্ঘষে জড়িয়ে পড়েন। এ সময় টেটা এবং ঢিলের দফায় দফায় হওয়া সংঘর্ষে কামাল উদ্দিন নামে একজন গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হন উভয় পক্ষের অন্তত ৩০ জন। সরাইল থানার ওসি (তদন্ত) আ স ম আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমির ধান কাটা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে এ সংঘর্ষ হয়। বর্তমানে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা আছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সরাইলে ধান কাটা নিয়ে সংর্ঘষ, নিহত ১

নিউজ প্রকাশের সময় : ০৬:১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪