ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি

অটোরিকশার চালক পিটিয়ে হত্যা 

সৈয়দ মো স্বাধীন গাজীপুর জেলা প্রতিনিধি
  • নিউজ প্রকাশের সময় : ০৯:২৩:০৮ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪ ৭২ বার পড়া হয়েছে

এক অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ এলাকায়।  নিহত ব্যক্তির নাম মাসুদ রানা (৩৫)। তিনি ঝিনাইদহের মহেশপুর থানার আলামপুর এলাকার আলাল উদ্দিনের ছেলে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গাজীপুর নগরের কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় জাকির হোসেনের বাড়িতে সপরিবার ভাড়া থাকতেন মাসুদ রানা। সেখানে থেকে তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। গতকালও তিনি অটোরিকশা নিয়ে বের হন। পথে আমবাগ নছের মার্কেট একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর অটোরিকশার ধাক্কা লাগে। এ নিয়ে মোটরসাইকেল আরোহী ও অটোরিকশাচালক মাসুদ রানার মধ্যে কথা–কাটাকাটি হয়। পরে মোটরসাইকেল আরোহীসহ কয়েকজন অটোরিকশার চালক মাসুদ রানাকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে মাসুদ রানাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।  খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। এই সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান লিটন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অটোরিকশার চালক পিটিয়ে হত্যা 

নিউজ প্রকাশের সময় : ০৯:২৩:০৮ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪