সংবাদ শিরোনাম ::
জয়দেবপুর থানার মাদক বিরোধী অভিযান, মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার মেহেদুল ইসলাম
- নিউজ প্রকাশের সময় : ০৭:৫৯:১১ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪ ৮২ বার পড়া হয়েছে

জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ ইবরাহিম খলিল এর দিক নির্দেশনায় ১৪ এপ্রিল রবিবার জয়দেবপুর থানার এসআই সুজিত কুমার মৃধা সঙ্গীয় ফোর্স সহ মাদকদ্রব্য বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করিয়া ১জন মাদক কারবারিকে ১৮ (আঠার) পিস ইয়াবাসহ গ্রেফতার করেন জয়দেবপুর থানা পুলিশ।জয়দেবপুর থানা সূত্রে জানা যায়,গ্রেফতারকৃত আসামি মোঃ মঞ্জু শেখ(২৫)’কে জয়দেবপুর থানাধীন মনিপুর খাসপাড়া গ্রামের জনৈক মোঃ আলম হোসেন এর চায়ের দোকানের সামনে ইটের রাস্তার উপর হতে গ্রেফতার করেন।এ সংক্রান্তে এসআই সুজিত কুমার মৃধা এর লিখিত এজাহারের ভিত্তিতে অত্র থানায় নিয়মিত মামলা রুজু হয়। আসামিকে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
















