ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

তবে কি গ্রেপ্তার হচ্ছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর 

রিপোর্টার ফাহারিয়া ইসলাম মুন
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৩১:২৫ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪ ১৯৯ বার পড়া হয়েছে

চট্টগ্রাম আদালতে ডাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদ এর সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি।

সোমবার (১৫ এপ্রিল) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবিরের আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগে ২০২২ সালের ১৪ জুন নুরের বিরুদ্ধে মামলা দায়ের করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহরিয়ার ইয়াসির আরাফাত তানিম।আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এর প্রেক্ষিতে সিআইডির চট্টগ্রাম জেলা ও মেট্রো ইউনিটের উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল করিম তদন্ত করে গত ৬ ফেব্রুয়ারি নুরুল হক নুরের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন। এতে আসামির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ (১), ২৯ (১) ও ৩১ ধারায় অপরাধ আমলে নিতে আবেদন করা হয়।বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন বলেন, সিআইডির দাখিল করা প্রতিবেদন আমলে নিয়ে আজ (সোমবার) নুরুল হক নুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছিল, আসামি নুরুল হম নুর ২০২২ সালের ১ জুন বাংলাদেশ ছাত্র যুব অধিকার পরিষদের ব্যানারে সমাবেশ করেন। এতে নুর নিজেই ছাত্রলীগ ও যুবলীগকে গুন্ডালীগ বলে আখ্যায়িত করেন। একই সমাবেশে নুর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনি এবং তৎকালীন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে চট্টগ্রামের আরেক গুন্ডা, উন্মাদ বলে মন্তব্য করেন।

এ বিষয়ে বাংলাদেশ যুব অধিকার পরিষদ এর কেন্দ্রীয় সভাপতি মনজুর মোরশেদ এর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান,

বর্তমান সরকার প্রতিহিংসার বশীভূত হয়ে এই রায় প্রদান করেছে তিনি দেশ প্রিয়কে জানান আপনারা জানেন সরকার গণ অধিকার পরিষদ কে নির্বাচনে নেওয়ার জন্য বিভিন্ন প্রবন দেখান

নির্বাচনে আসলে আমরা এমপি মন্ত্রী হতে পারব বহু টাকার মালিক হতে পারব আর নির্বাচনে না আসলে আমাদের প্রাণনাশের ভয়ভীতি দেখানো হয়। আপনারা জানেন ২০২১ সালে মোদি বিরোধী আন্দোলনের সময় করা মামলায় গত মাসে চার্জশিট দাখিল করে  আমাদের দলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দুই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। বর্তমান সরকার বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমাদের দলকে ভেঙে দেওয়া ষড়যন্ত্র করেছিল এতেও যখন তারা সফল হয়নি তারা নতুন করে নাটক শুরু করেছে হামলা মামলা দিয়ে কোন অধিকার পরিশোধকে দমিয়ে রাখা যাবে না আজকে যে রায় ঘোষণা করা হয়েছে আমরা মনে করি এ রায় বেআইনি রায় তবুও আমরা আইনগতভাবেই এর মোকাবেলা করব আমরা আমাদের বিজ্ঞ আইনজীবীদের সাথে পরামর্শ করতেছি ইনশাল্লাহ দুই-একদিনের মধ্যে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তবে কি গ্রেপ্তার হচ্ছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর 

নিউজ প্রকাশের সময় : ০৮:৩১:২৫ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪