ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

ফ্লাইওভারে বাস দুর্ঘটনায় পাঁচজন নিহত

রিপোর্টার  ফয়সাল হোসেন 
  • নিউজ প্রকাশের সময় : ০৯:৩৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ১২২ বার পড়া হয়েছে

ভারতের উড়িষ্যায় নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভার থেকে নিচে পড়ে গেছে একটি বাস। এতে এক নারীসহ পাঁচজন জন নিহত হয়েছেন। সেইসঙ্গে আহত হয়েছেন অন্তত ৪০ জন।সোমবার (১৫ এপ্রিল) রাতে উড়িষ্যার পুরী থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল বাসটি। পথিমধ্যে জাজপুর জেলার বারাবতীর কাছে জাতীয় সড়ক-১৬ ওপরে একটি ফ্লাইওভারে ওঠার সময় বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। বাসটিতে ৫০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।ভারতীয় সংবাদসংস্থা এএনআই এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।প্রতিবেদনে জানা গেছে, ফ্লাইওভারে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারালে ৫০ জন যাত্রীসহ ফ্লাইওভার থেকে সোজা নিচে পড়ে যায় বাসটি। সঙ্গে সঙ্গে আশেপাশের লোকজন জড়ো হন সেখানে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও দমকল বাহিনী। এরপর স্থানীয়দের সহযোগীতায় উদ্ধার কাজ পরিচালনা করেন তারা। আহতদের ১০টি অ্যাম্বুলেন্সে স্থানীয় ধর্মশালা হাসপাতালে পাঠানো হয়।উদ্ধারকর্মীরা জানিয়েছেন, আহত অবস্থায় ৫০ জনকে উদ্ধার করে ধর্মশালা হাসপাতালে নিয়ে গেলে ৫ জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৪০ জন। তাদেরকে কটকের এসসিবি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।গুরুতর আহত এই ৪০ জনের মধ্যে ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে এসসিবি মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র।এদিকে এ দুর্ঘটনায় নিজের এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। সেখানে তিনি লিখেছেন, জাজপুর জেলার বারবাটি এলাকার যাত্রীবাহী বাস দুর্ঘটনার খবরে আমি ব্যথিত। নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফ্লাইওভারে বাস দুর্ঘটনায় পাঁচজন নিহত

নিউজ প্রকাশের সময় : ০৯:৩৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪