ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী পাগল হাসান নিহত।

স্টাফ রিপোর্টার মেহেদুল ইসলাম 
  • নিউজ প্রকাশের সময় : ০২:১২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ৬২ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের ছাতকে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন সংগীতশিল্পী ও গীতিকার মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসানসহ দুজন।এঘটনায় তিনজন আহত হয়েছেন। তাঁদের সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানাযায়নি।বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ৭টার দিকে ছাতক-দোয়ারাবাজার সড়কের সুরমা সেতু টোলকেন্দ্রের পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা দুজন নিহত হন। নিহত অপর ব্যক্তির নাম ছাত্তার মিয়া (৫২)।দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার পুলিশের ওসি মোহাম্মদ শাহ আলম।পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে দোয়ারাবাজার থেকে একটি সিএনজি চালিত অটোরিক্সায় করে ছাতকের দিকে যাচ্ছিলেন শিল্পী পাগল হাসান। সকাল ৭টার দিকে ছাতক সুরমা সেতুর টোলকেন্দ্রের পাশে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাগল হাসান ও ছত্তার মিয়া মারা যান।উল্লেখ্য, পাগল হাসান ‘জীবন খাতা’, ‘আসমানে যাইয়ো না রে বন্ধু’, ‘আমি এক পাপিষ্ঠ বান্দা’, ‘রেলগাড়ির ইঞ্জিন’সহ অসংখ্য গান রচনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী পাগল হাসান নিহত।

নিউজ প্রকাশের সময় : ০২:১২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪