ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার।

কামরাঙ্গীরচর নাগরিক পরিষদ প্রতিনিধিদের সাথে ঢাদসিক মেয়র তাপসের মতবিনিময়

রিপোর্টার মেহেদী হাসান অলি 
  • নিউজ প্রকাশের সময় : ০২:৫৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ১০০ বার পড়া হয়েছে

কামরাঙ্গীরচর নাগরিক পরিষদ প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ফজলে নূর তাপস।গতকাল বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দপ্তরে কামরাঙ্গীরচর নাগরিক পরিষদের সমন্বয়ক হাসান আহমেদ ও সদস্য সচিব এস এম মওলা রেজার নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দলের সাথে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। বৈঠকে নাগরিক পরিষদ প্রতিনিধিবৃন্দ ঢাদসিক মেয়র শেখ ফজলে নূর তাপসের কাছে এক স্মারকলিপি হস্তান্তর করেন এবং পরিষদের সভাপতি একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত কবি নির্মলেন্দু গুণের কামরাঙ্গীরচরস্থ সৃজন কুঠির (বাড়ি) পরিদর্শনের আমন্ত্রণ পৌঁছে দেন। জবাবে ঢাদসিক মেয়র সুবিধাজনক সময়ে কবির সৃজন কুঠির পরিদর্শনে যাবেন বলে জানান। মতবিনিময়কালে মেয়র তাপস প্রতিনিধি দলকে আদি বুড়িগঙ্গা চ্যানেল পুনরুদ্ধার ও নান্দনিক পরিবেশ সৃষ্টি,কামরুল ইসলাম সরণি এবং ইনার সার্কুলার রিং রোড প্রতিষ্ঠাসহ অন্যান্য উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে অবগত করেন।এছাড়াও বৈঠকে ঢাদসিক মেয়র এসব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কামরাঙ্গীরচর হতে কাউকে উচ্ছেদ করা হবে না এবং কামরাঙ্গীরচরে স্থাপনা নির্মাণে কোনো অনুমোদিত প্রকল্প নেই বলে জানান।বৈঠক শেষে নাগরিক পরিষদ প্রতিনিধিগণ মেয়র ব্যারিস্টার শেখ তাপসকে ঢাদসিক’র উন্নয়ন পরিকল্পনা নিয়ে সন্তুষ্টি জানান এবং আশ্বস্ত হয়েছেন মর্মে অবগত করেন।এছাড়াও প্রতিনিধিবৃন্দ কামরাঙ্গীরচরের উন্নয়ন পরিকল্পনা নিয়ে স্বার্থান্বেষী মহলের সৃষ্ট বহুমাত্রিক গুজবের বিরুদ্ধে সজাগ থেকে তা প্রতিহত করবেন বলে ঢাদসিক মেয়রকে জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কামরাঙ্গীরচর নাগরিক পরিষদ প্রতিনিধিদের সাথে ঢাদসিক মেয়র তাপসের মতবিনিময়

নিউজ প্রকাশের সময় : ০২:৫৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪