অনুমানের ভিত্তিতে ২শ্রমিককে পিটিয়ে হত্যা গণঅধিকার পরিষদের উদ্বেগ প্রকাশ

- নিউজ প্রকাশের সময় : ০৭:৪৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪ ৭৯ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তিফরিদপুরে মন্দিরে আগুন ও অনুমানের ভিত্তিতে ২ জন শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় গণঅধিকার পরিষদের উদ্বেগ প্রকাশ ও নিরপেক্ষ তদন্তের দাবি।ফরিদপুরে মন্দিরে আগুন ও অনুমানের ভিত্তিতে দুই সহোদর নির্মাণ শ্রমিককে নির্মমভাবে পিটিয়ে হত্যা ও ৫ শ্রমিক হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে যৌথ বিবৃতিতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁন বলেন, ” ভারতে লোকসভা নির্বাচনের আগে ভারতীয় রাজনীতির ট্রাম্পকার্ড হিসেবে এদেশে সাম্প্রদায়িক ঘটনা ঘটানো হতে পারে বলে রাজনৈতিক সচেতন মহলের অনেকেই আশংকা প্রকাশ করেছিলেন। ঠিক ভারতের লোকসভা নির্বাচনের আগের দিন ফরিদপুরে মন্দিরে আগুন দেওয়া ও ২ জন নিরীহ শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনা সেই সন্দেহকে আরও ঘনীভূত করেছে।গণমাধ্যমের খবরে প্রকাশিত হয়েছে, ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লি গ্রামে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে একটি মন্দিরের প্রতিমায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনার রেশ ধরে কতিপয় দুর্বৃত্ত সাম্প্রদায়িক সহিংসতা উস্কে দিতে পাশের স্কুলে কর্মরত নির্মাণ শ্রমিকদের ওপর হামলা চালিয়ে ২ জনকে হত্যা ও ৫ জনকে আহত করে। গণমাধ্যমে আহত নির্মাণ শ্রমিক লিটনের বক্তব্যে তিনি বলেছেন, ‘আগুন দেখার সাথে সাথে আমরাও স্থানীয়দের সাথে আগুন নেভানোর কাজে অংশ নিই৷ কিন্তু কতিপয় উগ্র যুবক আমাদের উপর হামলা করে হাত-পা বেঁধে লাঠি-রড-ইট দিয়ে বেধড়ক মারপিট করে। ‘ ১ নং ইউনিয়নের মেম্বার অজিত বাবু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান তপনকে কল করে বলেছেন, ‘এখানে লেবাররা আগুন দিয়েছে, তাদেরকে ধরে রাখছি।’ অগ্নিসংযোগের ঘটনায় কে বা কারা জড়িত সেটার কোন সঠিক তথ্য, প্রমাণ ছাড়াই নিরীহ শ্রমিকদের উপর বর্বরোচিত হামলা এবং ২ জনকে পিটিয়ে হত্যা করে একটা সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরির চক্রান্ত ও উদ্দেশ্যমূলক বলেই ধারণা করা হচ্ছে। আমরা এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি।নেতৃদ্বয় আরও বলেন, মন্দিরের প্রতিমায় আগুন এবং ২ জন শ্রমিক হত্যাসহ সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট ও সহিংসতা সৃষ্টিতে যারাই জড়িত থাকুক না কেন, অনতিবিলম্বে তাদেরকে চিহ্নিত করে যথাযথ শাস্তির মুখোমুখি করতে হবে। একই সাথে এ ঘটনার সাথে অন্য কোন ষড়যন্ত্র আছে কিনা সেটিও খতিয়ে দেখতে হবে যাতে, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।















