ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান

নড়াইল জেলা পুলিশে নতুন গাড়ি সংযোজন করলেন পুলিশ সুপার মহোদয়

রিপোর্টার স্বপন মিয়া
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৫৭:৩২ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪ ৭৯ বার পড়া হয়েছে

গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রয়োজনীয়তার নিরিখে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স এর নির্দেশনা মতে নড়াইল জেলা পুলিশের কর্ণধার জনাব মোহাঃ মেহেদী হাসান, সুযোগ্য পুলিশ সুপার, নড়াইল মহোদয় জেলা পুলিশের কাজের গতি ত্বরান্বিত করতে সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে ০১টি রেকার ক্রয় করেন। আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে পুলিশ সুপার মহোদয় অদ্য ২১ এপ্রিল/২০২৪ (রবিবার) সকাল ১০ঃ৩০ ঘটিকার সময় জেলা ট্রাফিক শাখার কাজকে আরও বেগবান করতে রেকারটি হস্তান্তর করেন। পুলিশ সুপার মহোদয় সুসজ্জিত রেকারের চাবিটি জেলা ট্রাফিক শাখার ইনচার্জ জনাব কাজী হাসানুজ্জামানকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। ছোট জেলা হিসেবে নড়াইলের রাস্তাঘাট সরু। এই সরু রাস্তায় ছোট রেকার জেলা ট্রাফিক বিভাগের কাজকে আরো গতিময় করবে।ইতোপূর্বে গত মাসে নড়াইল জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয় সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে ০১টি হাইস গাড়ি ক্রয় করেন। অতঃপর জেলা পুলিশে নতুন সংযোজিত হাইস গাড়িটি গত ১৮ মার্চ ২০২৪ (সোমবার) পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে জেলা গোয়েন্দা শাখার কাজের সুবিধার্থে হস্তান্তর করেন। এ সময় পুলিশ সুপার মহোদয় সুসজ্জিত (হাইস) গাড়িটির চাবি জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ সাব্বিরুল আলমের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন। জেলা পুলিশে নতুন সংযোজিত হাইস গাড়িটি জেলা গোয়েন্দা শাখা সহ জেলার বিভিন্ন ইউনিটে অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যুগোপযোগী ভূমিকা পালন করছে।এ সময় জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত; জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); জনাব মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); জনাব প্রণব কুমার সরকার, সহকারি পুলিশ সুপার (কালিয়া সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত; জনাব মীর শরিফুল হক, ডিআইও-০১; জনাব মোঃ শাহ্ দারা খান; ইনচার্জ, সিসিআইসি সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নড়াইল জেলা পুলিশে নতুন গাড়ি সংযোজন করলেন পুলিশ সুপার মহোদয়

নিউজ প্রকাশের সময় : ০৮:৫৭:৩২ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪