ঢাকা ০৬:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া। 

রানীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ প্রার্থী হলেন যারা

স্টাফ রিপোর্টার মেহেদুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ০৯:৪৮:১০ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪ ৮৮ বার পড়া হয়েছে

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় উপজেলা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ২১ এপ্রিল বিকেল ৪ টা পর্যন্ত। স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচনে এবারই প্রথম শুধু অনলাইনে মনোনয়নপত্র জমা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দ্বিতীয় ধাপে ১৬১টি উপজেলায় আগামী ২১ মে ভোট হবে এরমধ্যে রানীশংকৈল উপজেলাও রয়েছে।নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত ছিল। মনোনয়নপত্র বাছাই হবে ২৩ এপ্রিল, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২৪ থেকে ২৬ এপ্রিলের মধ্যে, আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে ও ভোট গ্রহণ হবে ২১ মে।রবিবার ( ২১ এপ্রিল ) সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত অনলাইনে মনোনয়নপত্র জমা দেয় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ১৩ জন প্রার্থী নিজ নিজ মনোনয়ন পত্র জমা দেন।এরমধ্যে চেয়ারম্যান পদে ৩ জন হলেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সইদুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহাম্মেদ হোসেন বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য , আব্দুল কাদের।ভাইস-চেয়ারম্যান পদে ৬ জন হলেন- রানীশংকৈল উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যাপক প্রশান্ত বসাক, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক, রমজান আলী, শ্রমিক নেতা, সাংবাদিক, হযরত আলী ,উপজেলা কৃষক লীগের সভাপতি বাবর আলী, ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দিগেন্দ্রনাথ রায়অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন হলেন- উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান, শেফালী বেগম, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মাহফুজা বেগম পুতুল, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ফরিদা ইয়াসমিন ও ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মিঠুন রানার সহধর্মিনী শারমিন আক্তার।রানীশংকৈল উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৩ শ ৯১ জন। ৬৬টি কেন্দ্রে আগামি ২১ মে (মঙ্গলবার) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রানীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ প্রার্থী হলেন যারা

নিউজ প্রকাশের সময় : ০৯:৪৮:১০ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪