সাবেক এমপি’র ছবি অবমাননায় নিন্দা জানিয়েছে নাগরপুর উপজেলা আ.লীগ

- নিউজ প্রকাশের সময় : ০৪:৩৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪ ১১৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইল জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের ছবি সখীপুর উপজেলা আ.লীগের কার্যালয় থেকে ময়লার ভাগাড়ে ফেলে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে নাগরপুর উপজেলা আ.লীগ। এছাড়াও এমন ঘৃণিত ভাবে ছবি অবমাননায় নাগরপুর উপজেলা আ.লীগের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। নাগরপুর উপজেলা আ.লীগ সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম ও সাধারণ সম্পাদক মো. কুদরত আলী যৌথ এক বিবৃতিতে এই রকম মানহানিকর কুরুচিপূর্ণ কাজের ঘটনাকে ধিক্কার, তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়।নাগরপুর উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো. কুদরত আলী বলেন, একজন সাবেক সংসদ সদস্য ও জেলা আ.লীগের গুরুত্বপূর্ণ নেতার এমন ছবি অবমাননা বিষয়টি অপ্রত্যাশিত ও অকল্পনীয়। এই ঘটনায় জড়িত দুর্বৃত্তদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।উল্লেখ্য, গত শুক্রবার (১৯ এপ্রিল) সখীপুর উপজেলা আ.লীগের অফিসের তালা ভেঙে অনুপম শাহজাহান জয় এমপি’র অনুসারীরা অফিস দখলে নেন। এ সময় সাবেক এমপি অ্যাডভোকেট জোয়াহেরের ছবি ভাঙচুর করে ডাস্টবিনে ফেলে দেওয়ার ঘটনা ঘটে।















