ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

দামুড়হুদা ও জীবননগর উপজেলা নির্বাচনে দুই প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার।

মোঃ মহিবুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
  • নিউজ প্রকাশের সময় : ০৯:৫৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ৯২ বার পড়া হয়েছে

মোঃ মহিবুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ২ প্রার্থী। এর মধ্যে দামুড়হুদা উপজেলায় চেয়ারম্যান পদ থেকে প্রার্থীতা প্রত্যাহার করেছেন হাজী সহিদুল ইসলাম। জীবননগর উপজেলা থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন ভাইস চেয়ারম্যান পদের কাজী শামসুর রহমান চঞ্চল। গতকাল সোমবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে এ তথ্য জানা গেছে।দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী সহিদুল ইসলাম। তিনি নিজেই নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নেন। এ নিয়ে এ উপজেলায় চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ৩ জনে। তারা হলেন, আলী মুনছুর বাবু, এএসএম জাকারিয়া আলম ও অ্যাড. আবু তালেব।অপরদিকে, জীবননগর উপজেলার পরিষদ নির্বাচনের চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানসহ ৬জন মনোনয়ন জমা দিলেও শেষ পর্যন্ত পুরুষ ভাইস চেয়ারম্যান পদের একজন প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিলো সোমবার (২২ এপ্রিল) এর আগেই রোববার (২১ এপ্রিল) ভাইস চেয়ারম্যান পদে কাজী শামসুর রহমান তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। জীবননগর উপজেলা থেকে চূড়ান্তভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন চেয়ারম্যান পদে ২জন, এর মধ্যে বর্তমান চেয়ারম্যান হাফিজুর রহমান ও এস কে লিটন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন, তাদের মধ্যে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী ও রেনুকা আক্তার ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় একক প্রার্থী হিসাবে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন আব্দুস সালাম ঈশা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দামুড়হুদা ও জীবননগর উপজেলা নির্বাচনে দুই প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার।

নিউজ প্রকাশের সময় : ০৯:৫৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪