ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান

দামুড়হুদার জুড়ানপুরে মেয়েকে বাল্যবিয়ে দেওয়ায় জরিমানা।

মোঃ মহিবুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি।
  • নিউজ প্রকাশের সময় : ০৫:২২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ৮১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় জুড়ানপুর গ্রামে বাল্যবিবাহ দেয়ায় কিশোরী কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকাল ৫টার দিকে জুড়ানপুর গ্রামের মাঝের পাড়ায় এঘটনা ঘটে।অভিযান সূত্রে জানা গেছে, জুড়ানপুর গ্রামের মাঝের পাড়ার আরুল এর ১৭ বছর বয়সী কন্যাকে মঙ্গলবার গভীর রাতে বাস্তপুর গ্রামে বাল্যবিবাহ প্রদান করেন। ঘটনা জানাজানি হলে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতার নির্দেশনায় দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় ২০১৭ সালের বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী কন্যার বাবা জুড়ানপুর গ্রামের মাঝের পাড়ার চাঁন মিয়ার ছেলে আরুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি আদালত এসময় মেয়ের বাবা আরুল ইসলামের কাছ থেকে লিখিত আকারে মুচলেকা নেন।দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস জানান, মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়ে তার বাবার বাড়িতেই থাকবেন, শশুর বাড়িতে থাকবেনা। ১৮ বছর না হওয়া পর্যন্ত বর তাকে নিয়েও যেতে পারবেন না। এ ব্যাপারে মেয়ের বাবার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। যদি এই আদেশ অমান্য করেন তবে আইন অনুযায়ী শাস্তি প্রদান করা হবে বলে এই মর্মে নির্দেশনা দেয়া হয়।এসময় দামুড়হুদা মডেল থানার উপপরিদর্শক নায়েব আলীর নেতৃত্বে পুলিশ সদস্যরা মোবাইল কোর্ট এ সহযোগীতা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দামুড়হুদার জুড়ানপুরে মেয়েকে বাল্যবিয়ে দেওয়ায় জরিমানা।

নিউজ প্রকাশের সময় : ০৫:২২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪