সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস২০২৪’ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা

রিপোর্টার মেহেদুল ইসলাম
- নিউজ প্রকাশের সময় : ০৬:৫৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে

সুস্থ পরিবেশ, স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় এর সামনে থেকে একটি র্যালী অনুষ্ঠিত হয়। সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর এর সভাপতিত্বে বক্তব্য দেন জয়পুরহাট জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ফারুক হোসেন, জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের আরএমও ডাঃ শহীদ হোসেন, বিসিক এর উপ পরিচালক লিটন চন্দ্র ঘোষ, ব্র্যাক জেলা সমন্বয়ক আরিফুল ইসলাম প্রমুখ।












