ভদ্রলোক বাবার নিরহংকারী উচ্চ শিক্ষিত ভদ্র এক সন্তান কামাল হোসেন

- নিউজ প্রকাশের সময় : ১০:৩৮:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ২২৮ বার পড়া হয়েছে

সাংবাদিক মোঃ কামাল হোসেন বরুড়া পৌরসভার পুরানকাদবা এলাকার এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারের সন্তান। বাবা ডাঃ আবদুর রশিদ ছিলেন একজন সৎজন ও নিরেট ভদ্রলোক।ভদ্রলোক বাবার নিরহংকারী উচ্চ শিক্ষিত ভদ্র এক সন্তান মোঃ কামাল হোসেন। বরুড়া পৌর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা শেষ করে অষ্টম শ্রেণি পর্যন্ত এতিয্যবাহী বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় অধ্যয়ন করে, পৌরসভার আরেক ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তলাগ্রাম ত চ লাহা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৩ ইং সালে এস এস সি পরীক্ষায় ১ম বিভাগে পাশ করেন।কলেজ জীবনের শুরুতে ছাত্র রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করেন।এরপর বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ এইচ এস সি এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৬ সালে এক পক্ষীয় নির্বাচনের বরুড়া সর্বদলীয় ছাত্র ঐক্যজোটের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালনকালে , তৎকালীন সরকারদলীয় কর্তৃক মামলার রাজনৈতিক আসামি হওয়ায় প্রবাসে চলে যান। প্রবাস জীবন শেষ করে ২০০৩ সালে দেশে ফিরে নিজেদের পারিবারিক ঔষধ ব্যবসা ও ডক্টরস্ কমিউনিটি হসপিটালে ব্যবসায়ীক অংশিদার(পরিচালক) হিসেবে যোগদেন যা এখনো বর্তমান আছে। শুরু করেন ক্ষুদ্র পরিসরে আবাসন ব্যবসাপাশাপাশি তিনি সাংবাদিকতার মহান পেশায় নিজেকে নিয়োজিত করেন প্রথমে কুমিল্লা সোনার মানুষ হিসেবে সর্বমহলে পরিচিত সাংবাদিক নিতিশ কুমার সাহার সম্পাদিত দৈনিক শিরোনাম সংবাদপত্রে।ক্রমান্বয়ে দেশের তৎকালীন শীর্ষ জাতীয় দৈনিক বাংলা বাজার পত্রিকার নিজস্ব প্রতিবেদক। বাংলাদেশ প্রতিদিনের বরুড়া প্রতিনিধি ও দৈনিক আজকালের খবরের স্টাফ রিপোর্টার। এ সময় দায়িত্ব পালনকালে ২০১৩ সালে তিনি শ্রেষ্ঠ মফস্বল সাংবাদিক হিসেবে পুরস্কৃত হন। এবং বরুরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন, ২০১৪ইং সাল পর্যন্ত এক নাগারে দায়িত্ব পালন করেন ।এবং বর্তমানে ইতিবাচক বরুড়ার মূখপত্র বরুড়া প্রতিদিনের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। । তিনি ২০১৪ইং সালে বরুড়া উপজেলা পরিষদে নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে বহু হেভিওয়েট প্রার্থীদের হারিয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। এরপর ২০১৯ইং সালে আবারও পূনরায় সকল যড়যন্ত্র উপেক্ষা করে দ্বিতীয় বারের মতো উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন ।২০২০ সালে বরুড়া উপজেলা আওয়ামীলীগের ঐতিহাসিক এক সম্মেলনের মাধ্যমে তিনি সহ-সভাপতি নির্বাচিত হন।অদ্যবতী সততা ও দায়িত্বের সাথে নিজ কর্মক্ষেত্রে তিনি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। নির অহংকার এই মানুষটি সদা হাস্য উজ্জ্বল এবং ব্যক্তিগত জীবনে ব্যবসায়িকভাবে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন।উনার সহধর্মিনী লালমাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক হিসেবে চাকরিরত অবস্থায় আছেন।ভ্রমণ পিপাসু এই মানুষটি 2017 সালে প্রতিষ্ঠা করেন ফ্রেন্ডস হলিডে এন্ড ট্যুরিজম নামে একটি প্রতিষ্ঠান।পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের নিজ প্রচেষ্টায় ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে খ্রি স্টার মনের একটি হোটেল তিনি পরিচালনা করছেন।আবাসন ,ট্যুরিজম চিকিৎসা, ও শিক্ষা ক্ষেত্রে তিনি তার অবস্থা থেকে যথেষ্ট সফল হয়েছেন।এই বর্ণময় জীবনে বরুড়ার শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান খলাড়পাড় মাদ্রাসার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন, পাশাপাশি বরুড়া মডেল ফাউন্ডেশন ও মডেল স্কুল এন্ড মডেল টেকনিক্যাল কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করছেন। এই সময়ে তিনি বরুড়া বি আর ডি বি’র চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয় দায়িত্ব পালন করেছেন। মোঃ কামাল হোসেন চলতি ২০২৪ইং সালের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে, তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলে পূর্বেই সবাইকে জানিয়েছেন। এবং তিনি নির্বাচনে অংশগ্রহণ করেননি। দীর্ঘ ১০ বছর ২২ চেয়ারম্যান পালনকালে তিনি একাধিকবার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে হয়েছে। এবারে নির্বাচনে অংশগ্রহণকারী পদপ্রার্থীদের জন্য শুভকামনা জানিয়েছেন। সাংবাদিক মোঃ কামাল হোসেন বরুড়ার সর্বস্তরের জনগণের কাছে দোয়া চেয়েছেন আর আগামী দিনে বরুড়ার সর্বস্তরের মানুষের পাশে থেকে আমৃত্যু সেবা করার দৃঢ় আশা ব্যক্ত করেন।












