ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

২ জনকে সাময়িক বহিষ্কার করেছে শিল্পী সমিতি

রিপোর্টার মেহেদুল ইসলাম 
  • নিউজ প্রকাশের সময় : ০৯:৫৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুজন সদস্যকে এক মাসের জন্য বহিষ্কার করেছে শিল্পী সমিতি।  বহিষ্কৃতরা হলেন – খল অভিনেতা শিবা শানু ও সুশান্ত।এছাড়াও সংগঠনটির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী হামলার নেতৃত্ব দেওয়া ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় তাকে আজীবনের জন্য বয়কটের ঘোষণা দিয়েছেন সিনে সাংবাদিকরা।বুধবার (২৪ এপ্রিল) রাতে এফডিসিতে সাংবাদিকদের পক্ষ থেকে এই ঘোষণা দেন লিমন আহমেদ।তিনি আরও জানান, ন্যক্কারজনক হামলা ঘটনার দিন ২৩ এপ্রিলকে ‘কালো দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছেন বিনোদন সাংবাদিকরা।সাংবাদিকরা হুঁশিয়ারি দেন, ‌‘জয় চৌধুরীকে নিয়ে শিল্পী সমিতি যদি কোনো কার্যক্রমে অংশ নেয় তবে সমিতিকেও বয়কট করা হবে।কোনো প্রযোজক বা পরিচালক সিনেমা নির্মাণ করলে তাদের সংবাদ পরিবেশন থেকে বিরত থাকা হবে। ’এর আগে ঘটনার তদন্তের জন্য ২৪ এপ্রিল সন্ধ্যায় ১১ সদস্যের একটি কমিটি বসে।বৈঠকে শিল্পী সমিতি আহত সাংবাদিকদের চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশের ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেয়।১১ জনের তদন্ত কমিটিতে সাংবাদিকদের পক্ষ থেকে ছিলেন লিমন আহমেদ, মাসুম জয়, রাহাত সাইফুল, আহমেদ তৌকীর, বুলবুল আহমেদ জয় এবং শিল্পী সমিতির পক্ষ থেকে মিশা সওদাগর, নানাশাহ ও রুবেল ছিলেন। এ ছাড়াও সিনিয়র সাংবাদিক রিমন মাহফুজ ও কামরুজ্জামান বাবুসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে শপথগ্রহণ করেন চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সদস্যরা। কিন্তু অনুষ্ঠান শেষ হতে না হতেই ঘটে অপ্রীতিকর ঘটনা। সাংবাদিকদের সঙ্গে চলচ্চিত্র শিল্পীদের মারামারির ঘটনা ঘটে। এতে সাংবাদিকসহ প্রায় ১০ জন আহত হন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

২ জনকে সাময়িক বহিষ্কার করেছে শিল্পী সমিতি

নিউজ প্রকাশের সময় : ০৯:৫৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪