ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় ঈদগাহে ঈদের জামাতে ঐক্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে

বাসচাপায় কোলে থাকা ভাতিজাসহ ফুফু নিহত

রিপোর্টার সৈয়দ মো:স্বাধীন
  • নিউজ প্রকাশের সময় : ০৩:৩৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪ ৭০ বার পড়া হয়েছে

বেপরোয়া গতির একটি বাস চাপা দিলে ভাতিজাসহ ফুফু খায়রুন নিহত হন, পোশাকশ্রমিক খায়রুন বেগম (৩৫) তাঁর ভাতিজা ইয়াসিন (৪) কোলে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। শিশুটির মা ঝরনা বেগম সঙ্গে ছিলেন,ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার রাতে, রাজধানীর পল্লবীর পূরবী সিনেমা হলের সামনের সড়কে। পল্লবী থানার পুলিশ আজ বুধবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে।পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) সদানন্দ বৈদ্য আজ সকালে সাংবাদিকদের বলেন, তিনি জানতে পেরেছেন, খায়রুন ও ঝরনা দুজনই পোশাকশ্রমিক। প্রতিদিনের মতো তাঁরা গতকাল শিশু ইয়াসিনকে সঙ্গে নিয়ে কর্মস্থলে গিয়েছিলেন। রাত সোয়া নয়টার দিকে তাঁদের কারখানা ছুটি হয়। তাঁরা বাসায় ফিরছিলেন। ফেরার পথে ঝরনার কাছ থেকে ইয়াসিনকে নিয়ে কোলে নেন খায়রুন। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার রাতে, রাজধানীর পল্লবীর পূরবী সিনেমা হলের সামনের সড়কে। পল্লবী থানার পুলিশ আজ বুধবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে। স্বজন মিজান আজ সকালে সাংবাদিকদের বলেন, ইয়াসিনের মা-বাবার সঙ্গে মিরপুর ১২ নম্বর সেকশনের একটি ভাড়া বাসায় থাকতেন খায়রুন। খায়রুন ও ঝরনা একই পোশাক কারখানার শ্রমিক। তাঁদের কাজের সময় একই। পথচারী পারাপারের জেব্রা ক্রসিং দিয়েই গতকাল রাতে খায়রুন-ঝরনারা রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বাসচাপার ঘটনাটি ঘটে।মিজান জানান, খায়রুনের চার বছরের একটি ছেলে আছে। সে গ্রামের বাড়ি ভোলায় খায়রুনের মা-বাবার সঙ্গে থাকে। ভাতিজা ইয়াসিনকে খায়রুন সন্তানের মতো আদর করতেন। শিশু ইয়াসিনকে তার মা সঙ্গে নিয়ে পোশাক কারখানায় যেতেন। শিশুটিকে পোশাক কারখানার দিবাযত্নকেন্দ্র রাখা হতো।মিজানুর রহমান বলেন, ইয়াসিনকে হারিয়ে তার মা পাগলপ্রায়। বাবাও অসুস্থ হয়ে পড়েছেন।সহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত শেষে খায়রুন ও ইয়াসিনের লাশ ভোলা সদর উপজেলার রতনপুর গ্রামে দাফন করা হবে বলে জানাগেছে,এ ঘটনায় বাসের চালককে আটক এবং বাসটি জব্দ করা হয়েছে বলে জানাগেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাসচাপায় কোলে থাকা ভাতিজাসহ ফুফু নিহত

নিউজ প্রকাশের সময় : ০৩:৩৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪