ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় ঈদগাহে ঈদের জামাতে ঐক্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে

আলমডাঙ্গার চিৎলা হাঁপানিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড ৮টি বসত-বাড়ি পুড়ে নিঃস্ব সবাই

মো: মহিবুল ইসলাম খুলনা বিভাগীয় ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৩৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪ ৭৬ বার পড়া হয়েছে

আলমডাঙ্গায় আগুনে ৮টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় উপজেলার চিৎলা ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের হুদাপাড়ায় এ ঘটনা ঘটে। চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান সরোয়ার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘উপজেলা প্রশাসনের নির্দেশনা পেয়ে আমি ঘটনাস্থলে পরিদর্শন করেছি। শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। এতে বাবা-ছেলেসহ ৯ জন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৮টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। তারা অত্যন্ত গরিব। একমাত্র পরনের পোশাক ছাড়া কিছুই নেই তাদের। এমনকি তারা দুপুরে রান্নাবান্না করে খাবে সেই পরিস্থিতিও নেই। তাদের সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।’ক্ষতিগ্রস্তরা বলেন, মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। চোখের সামনে একে একে ৮টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। তাদের কিছুই আর নেই। কেউ চাল-ডাল দিলেও রান্না করার সরঞ্জামটুকুও নেই। প্রবাসী শাহীনের স্ত্রী বলেন, ‘আমার নগদ টাকাসহ সবকিছুই পুড়ে শেষ হয়ে গেছে। চোখের সামনে মুহূর্তেই আমাদের সব শেষ হয়ে গেল। এখন আমরা কোথায় থাকব, কী খাব?’ বলে কান্নায় ভেঙে পড়েন তিনি। সাবেক ইউপি সদস্য ইনতাজুল হক বলেন, ৮টি বাড়ির কোনো অস্তিত্ব নেই। নগদ টাকাসহ আসবাবপত্র সব পুড়ে গেছে। এক বেলার খাবারও নেই তাদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আলমডাঙ্গার চিৎলা হাঁপানিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড ৮টি বসত-বাড়ি পুড়ে নিঃস্ব সবাই

নিউজ প্রকাশের সময় : ০৭:৩৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪