ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া। 

কুষ্টিয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধর

মো: মহিবুল ইসলাম খুলনা বিভাগীয় ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৫:০৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪ ৭০ বার পড়া হয়েছে

কুষ্টিয়া সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী আবু আহাদ আল মামুনের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৬ মে) প্রচারণার শেষ দিনে রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া শহরের বড় স্টেশনের সামনে তাকে অপহরণের চেষ্টা করা হয় বলে নিজেই অভিযোগ করেছেন আল মামুন। সে সময় বেদম মারপিটের শিকার হওয়ার অভিযোগও করেন তিনি।আহত অবস্থায় আবু আহাদ আল মামুনকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ এ তথ্য নিশ্চিত করে বলেন, আহত চেয়ারম্যান প্রার্থী হাসপাতালে চিকিৎসাধীন। আমরা তার সঙ্গে কথা বলে কারা হামলা করেছে তা জানতে পেরেছি। ইতোমধ্যে জেলা ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে অভিযান অব্যাহত রেখেছে। দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলেও জানান তিনি।আগামী ৮ মে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা ও আবু আহাদ আল মামুন চেয়ারম্যান পদে লড়ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুষ্টিয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধর

নিউজ প্রকাশের সময় : ০৫:০৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪