ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান

ভোটার অপেক্ষায় এজেন্ট ভোটার শূন্য কেন্দ্র 

রিপোর্টার্স সৈয়দ স্বাধীন 
  • নিউজ প্রকাশের সময় : ০২:২৬:৫২ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে

আজ বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সীতাকুণ্ড উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। তবে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভোটকেন্দ্রে সরেজমিনে দেখা গেছে, ভোটকেন্দ্রগুলো ভোটার শূন্য। ভোটারদের জন্য অপেক্ষা করছেন বিভিন্ন প্রার্থীর এজেন্টরা।এরমধ্যে ভোট দিয়েছেন হাতেগোনা কয়েকজন ভোটার। সৈয়দপুর ইউনিয়ন কেদারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার সিরাজ উদ্দিন বলেন, এ কেন্দ্রের ভোটার সংখ্যা তিন হাজার ১৭৫ জন। সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৮টি বুথের মধ্যে ভোট পড়েছে ১ দশমিক ৫১ শতাংশ।সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। যার কারণে ভোটার উপস্থিতি অনেকটা কম। আশা করছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে। সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রের প্রিসাইটিং অফিসার মিটন ঘোষ বলেন, এ কেন্দ্রে ৪৫৯৬ জন ভোটার রয়েছে। ১০টি বুথের মধ্যে সকাল ১০টা পর্যন্ত ৬৪টি ভোট পড়েছে। সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের ভোটকেন্দ্রের প্রিসাইটিং অফিসার আমিনুর রহমান বলেন, এ কেন্দ্রে ভোটার সংখ্যা ৩৪ হাজার পাঁচজন। সকাল সাড়ে ১০টা পর্যন্ত মোট ভোট করেছে ৬৫টি।রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সীতাকুণ্ড উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ জন। এ ছাড়া উপজেলায় দুজন ভাইস চেয়ারম্যান ও তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন বলে জানানো হয়েছে ও বিকেল ৪ নাগাত ভোট গ্রহণ চলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোটার অপেক্ষায় এজেন্ট ভোটার শূন্য কেন্দ্র 

নিউজ প্রকাশের সময় : ০২:২৬:৫২ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪