ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার

নাসিরনগরে পোলিং অফিসারকে মারধর

এম কে খোকন ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৩:১৩:০৪ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে এক ভাইস চেয়ারম্যান প্রার্থী ও তার সমর্থকদের জাল ভোট দিতে বাধা প্রদান করায় পোলিং অফিসারকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।বুধবার (৮ মে) বেলা ১১টার দিকে উপজেলার চাতলপাড় ইউনিয়নের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।এ ঘটনায় ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফলে কেন্দ্রটিতে কিছুটা ধীরগতিতে চলছে ভোটগ্রহণ। কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৯৯০টি। এর মধ্যে দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ৩০২টি।রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার পলাশ মজুমদার জানান, বেলা ১১টার দিকে ভাইস চেয়ারম্যান প্রার্থী হুমায়ূন কবির (চশমা প্রতীক) তার কয়েকজন সমর্থক নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন। এরপর তার সমর্থকরা জাল ভোট দিতে চাইলে কর্মরত পোলিং অফিসার ফয়সাল ইসলাম বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রার্থীর সমর্থকরা পোলিং অফিসারকে চড়-ধাপ্পড় মারতে থাকেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, ওই কেন্দ্রের পরিস্থিতি শান্ত রয়েছে। পোলিং অফিসারকে মারধরে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।উল্লেখ্য সকাল ৮টায় নাসিরনগর ও সরাইল উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। দুই উপজেলার মোট ১৭৭টি কেন্দ্রে চলা ভোটগ্রহণ শেষ হবে বিকেল ৪টায়। নির্বাচনে চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর ভোটার সংখ্যা ৫ লাখ ২৬ হাজার ৯৩০ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাসিরনগরে পোলিং অফিসারকে মারধর

নিউজ প্রকাশের সময় : ০৩:১৩:০৪ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪