ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026

নরসিংদীতে দুই উপজেলায় কাপ-পিরিচের জয়

রিপোর্টার আলমগীর হোসেন 
  • নিউজ প্রকাশের সময় : ০৯:০৭:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ ৭৬ বার পড়া হয়েছে

৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ এর ১ম ধাপে অনুষ্ঠিত হয়ে যাওয়া নরসিংদীর দুই উপজেলা পরিষদ নির্বাচনের বেসরকারী ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে নরসিংদী সদরে মোঃ আনোয়ার হোসেন কাপ-পিরিচ ও পলাশে সৈয়দ জাবেদ হোসেন কাপ-পিরিচ প্রতীক নিয়ে জয়ী হয়েছেন।বুধবার (৮ এপ্রিল) রাত ১০টায় জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ রবিউল আলম এই ঘোষণা দেন।নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মোঃ আনোয়ার হোসেন কাপ-পিরিচ প্রতীক নিয়ে ৭২৩১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল বাকির আনারস প্রতিকে ৫০৯১৫ ভোট পেয়েছেন। আনোয়ার হোসেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ে ২১৩৯৫ ভোট বেশী পেয়ে জয়ী হোন। নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে জেলা আওয়ামী লীগের সদস্য। অপরদিকে পরাজিত প্রার্থী আব্দুল বাকির শীলমান্দি ইউনিয়ন পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান ছিলেন।এদিকে পলাশ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে কাপ-পিরিচ ও দোয়াত-কলামের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে ওঠে। কাপ-পিরিচ প্রতীক নিয়ে দুইবারের উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও সাবেক পৌর মেয়র শরীফুল হক দোয়াত-কলম প্রতীক নিয়ে ভোট যুদ্ধে মাঠে নামেন। শরীফুল হক স্থানীয় এমপি আনোয়ারুল আশরাফ খান দিলীপের নিকট আত্মীয় হওয়ার সুবাদে বেশ কয়েকবার ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে ব্যর্থ হন। তিনি একটি কেন্দ্রে প্রভাব বিস্তার করে ব্যালট পেপারে একাধিক সিলও মারেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সৈয়দ জাবেদ হোসেন কাপ-পিরিচ প্রতীকে ৩১৩৪৩ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শরীফুল হক দোয়াত-কলম প্রতীক নিয়ে ৩০৯৬৮ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩৭৫ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে তৃতীয়বারের মত চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। নবনির্বাচিত সৈয়দ জাবেদ হোসেন পলাশ উপজেলা যুবলীগের সভাপতি ও শরীফুল হক ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দুই উপজেলায় ভোটার উপস্থিতির সংখ্যা কম হলেও কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে। ভোটাররা কোনো রকম বাঁধা ছাড়াই তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নরসিংদীতে দুই উপজেলায় কাপ-পিরিচের জয়

নিউজ প্রকাশের সময় : ০৯:০৭:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪