ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় ঈদগাহে ঈদের জামাতে ঐক্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে

মুজিবনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, বন্ধু আহত

মো: মহিবুল ইসলাম খুলনা বিভাগীয় ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৯:৩৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ ৮২ বার পড়া হয়েছে

মেহেরপুরের মুজিবনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সবুজ সেন (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় তার বন্ধু তৌফিক হােসেন (২০) মারাত্মক ভাবে আহত হয়েছেন। নিহত সবুজ মেহেরপুর সদর উপজেলার বাঁড়িয়াবাঁকা গ্রামের পাকি সেনের ছেলে। আহত তৌফিকের বাড়ি একই গ্রামে। গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ১০ টার দিকে মেহেরপুর জেলার মুজিবনগর-দর্শনা সড়কের বল্লভপুর প্রেম পুকুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, সবুজ সেন ও তৌফিক একটি মোটরসাইকেলযোগে নিজ গ্রাম থেকে মুজিবনগরের দিকে আসছিলেন। তারা মুজিবনগর উপজেলার বল্লভপুর প্রেম পুকুর নামক স্থানে পৌঁছালে, দ্রুতগামি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যান। এসময় তারা গুরুতর আহত হন। পথচারীরা তাদের উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সবুজকে মৃত ঘােষণা করেন তৌফিককে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।মুজিবনগর থানার ওসি উজ্জ্বল দত্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মুজিবনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, বন্ধু আহত

নিউজ প্রকাশের সময় : ০৯:৩৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪