ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান

অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে করতে গিয়ে ৩০ হাজার টাকা জরিমানা

শাকিল আহাম্মেদ চুয়াডাঙ্গা জেলা ব্যুরো চীফ 
  • নিউজ প্রকাশের সময় : ১০:৩৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪ ১২৪ বার পড়া হয়েছে

অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে করতে গিয়ে আলমডাঙ্গা এক্সচেঞ্জপাড়ার মাসুদ রানাকে ৩০ হাজার টাকা আক্কেল সেলামী দিতে হয়েছে। গতকাল শুক্রবার রাতে মাসুদ রানা আলমডাঙ্গা শহরের জুতাপট্টির প্রবাসী আরিফ আহমেদ আজাদের অপ্রাপ্ত বয়স্ক কন্যাকে বিয়ে করতে গেলে ভ্রাম্যমাণ আদালত তাকে আর্থিক জরিমানা করেন।জানা গেছে, আলমডাঙ্গা শহরের এক্সচেঞ্জপাড়ার নাসির উদ্দীনের ছেলে মাসুদ রানার সাথে জুতাপট্টির প্রবাসী আরিফ আহমেদ আজাদের কলেজ পড়ুয়া ১৮ বছরের কম বয়সী কন্যার বিয়ে ঠিক হয়। শুক্রবার রাতে বরযাত্রীসহ বর গিয়ে পৌঁছান কনের বাড়িতে। খাওয়া দাওয়া শেষে শুরু হয় বিয়ের তোড়জোড়।বাল্য বিয়ের সংবাদ পেয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস ও থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে সেখানে উপস্থিত হন। এসময় সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বর মাসুদ রানাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে কনের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে করবে না, এমন শর্ত সংবলিত কাগজে স্বাক্ষর করে মুক্ত হয়ে বাড়ি ফেরেন। একই সময় কনের মা চাঁদনী আক্তারও তাদের মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না এমন শর্তযুক্ত কাগজে মুচলেকা দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে করতে গিয়ে ৩০ হাজার টাকা জরিমানা

নিউজ প্রকাশের সময় : ১০:৩৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪