ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

নির্বাচনী আচরণবিধি মানছেন না চেয়ারম্যান প্রার্থী হারিছ,

রিপোর্টার সৈয়দ মো:স্বাধীন
  • নিউজ প্রকাশের সময় : ০২:৫১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪ ৮৩ বার পড়া হয়েছে

বরিশালের গৌরনদিতে আসন্ন উপজেলা নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হারিছুর রহমান নির্বাচনী আচরণবিধি বহিঃর্ভূত ও অবৈধ প্রভাব বিস্তারের লক্ষে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ব্যবহার, নিজেকে দলীয় প্রার্থী ঘোষনা দেওয়াসহ নানাবিধ ভাবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করেছেন নির্বাচনে অংশ গ্রহন করা অপর দুই চেয়ারম্যান প্রার্থীগত সোমবার দুপুরে চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন মিয়া ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী এ অভিযোগ করেন।তাদের অভিযোগ- নির্বাচন কমিশন গৌরনদী উপজেলার নির্বাচনী তফসিল ঘোষনার পর থেকেই আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হারিছুর রহমান দলীয় মনোনয়ন বা কোনো প্রকার সমর্থন না থাকলেও তিনি হরহামেশাই নিজের ইচ্ছামত গৌরনদী উপজেলা আওয়ামী লীগের অফিস তার নির্বাচনী প্রধান কার্যালয় ঘোষণা দিয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিদিন তার কর্মী-সমর্থকদের নিয়ে সেখানে নির্বাচনী সভা করেন এবং বিভিন্ন উস্কানীমূলক বক্তব্য দেন, যা তার সমর্থকরা হারিছুরের নির্দেশে সরাসরি ও সামাজিক যোগাযোগ গণমাধ্যম ফেসবুক স্ট্যাটাসসহ নানাভাবে প্রকাশ ও প্রচার করে আসছেন।তার এ ধরন এর কার্যকলাপ গ্রামগঞ্জের সাধারণ ভোটারগন ও গণমানুষের মধ্যে সুষ্ঠু ভোট গ্রহণ ও প্রদানে ভীষণভাবে ভয়ভীতিসহ ভোটার উপস্থিতিতে চরমভাবে বাধাগ্রস্থ হবে বলে ধারনা করা হচ্ছে এবং তার (হারিছুর) এহেন কর্মকাণ্ডে ভোটার উপস্থিতির সংখ্যা কমে নির্বাচন কমিশন ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্নসহ আমাদের নির্বাচনী প্রচার-প্রচারনা কার্যক্রমে নিশ্চিতভাবে বাঁধার সৃষ্টি করছে।একই সাথে আইন বহিঃর্ভূত ভাবে গৌরনদী পৌরসভার সরকারি গাড়ি নির্বাচনী প্রচার প্রচারণায় নিয়মিত ব্যবহারের অভিযোগ করা হয়। হারিছুরের অবৈধ নির্বাচনী প্রচার-প্রচারণা কার্যক্রম অতিসত্বর বন্ধ করে নির্বাচনী কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জোর দাবীসহ নির্বাচনী আচরণবিধি লংঙ্ঘনের দায়ে হারিছুরের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়।এবিষয়ে জানতে হারিছুরের মোবাইল নাম্বারে একাধিকবার ফোন করেও তার বক্তব্য পাওয়া যায়নি। তার সাথে যোগাযোগের চেস্টা চলছে, তবে সিনিয়র জেলা নির্বাচন অফিসার ওহিদুজ্জামান মুন্সী জানান বিষয়টি তদন্ত চলছে এ বিষয়ে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন বিভন্ন মাধ্যমকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নির্বাচনী আচরণবিধি মানছেন না চেয়ারম্যান প্রার্থী হারিছ,

নিউজ প্রকাশের সময় : ০২:৫১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪