ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

মিষ্টি বিলিয়ে বাড়ি ফেরা হলো না চঞ্চলের 

মো: মহিবুল ইসলাম খুলনা বিভাগীয় ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৮:০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪ ৭১ বার পড়া হয়েছে

মেহেরপুরের গাংনীতে নানার বাড়িতে এসএসসি পরীক্ষায় পাশের মিষ্টি দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন জিন্নাতুজ্জামান চঞ্চল (১৬)। গত রোববার প্রকাশিত ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.৩৩ পেয়ে উত্তীর্ণ হয় সে। গতকাল সোমবার গাংনী-কাথুলী সড়কের ভাটপাড়া ডিসি ইকো পার্কের সামনে ট্রাকের ধাক্কায় নিহত হয় সে। নিহত চঞ্চল গাংনীর চৌগাছা মোল্লাপাড়ার রাকিবুজ্জামানের ছেলে ও সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।প্রত্যক্ষদর্শীরা জানান, জিন্নাতুজ্জামান চঞ্চলসহ ছয়জন যাত্রী একটি ইজিবাইকযোগে ধলা মোড় থেকে গাংনীর দিকে আসছিল। পথে ইজিবাইকটি ভাটপাড়া ইকোপার্কের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে ধাক্কায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে মারাত্মক আহত হয় জিন্নাতুজ্জামান চঞ্চল। এসময় সহযাত্রী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুমাইয়া ইয়াসমিন তাকে মৃত ঘোষণা করেন।গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন আছে। দুর্ঘটনার পরই ঘাতক ট্রাকটির চালক ট্রাক নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ট্রাকটি খুঁজে বের করাসহ চালককে আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মিষ্টি বিলিয়ে বাড়ি ফেরা হলো না চঞ্চলের 

নিউজ প্রকাশের সময় : ০৮:০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪