ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026

চুয়াডাঙ্গায় বিএনপির ১৩ নেতাকর্মী কারাগারে

মো: মহিবুল ইসলাম খুলনা বিভাগীয় ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০১:২৪:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির ১৩ নেতাকর্মীকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে চুয়াডাঙ্গার জুডিশিয়াল ম্যাজিষ্টেট (২য়) আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তৌহিদুল ইসলাম তাদের জামিন না মঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পরে পুলিশ প্রহরায় তাদেরকে জেলা কারাগারে নেওয়া হয়।ওই ১৩ জনের মধ্যে রয়েছেন, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির ও সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, জেলা কৃষকদলের সভাপতি মোকাররম হোসেন, দামুড়হুদা উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান ও সদস্য সচিব মাহফুজুর রহমান মিল্টন, যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, বিএনপি নেতা মন্টু মিয়া, সাঈদ বিশ্বাস, রফিকুল ইসলাম, আব্দুর রাজ্জাক, সুলতান, সামসুল আলম এবং মাসুদ রানা।মামলা সূত্রে জানা গেছে, গত ২০২৩ সালের ২রা নভেম্বর ভোরে দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঠালতলা মোড়ের যাত্রী ছউনির পাশে মসজিদ সংলগ্ন মাঠে বেশ কয়েকজন একত্রিত হয়ে সরকারবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তারা বিস্ফোরক দ্রব্য বোমা ও সরকারি সম্পত্তি ক্ষতি সাধনের উদ্দেশ্য অবস্থান করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে পৌঁছায় দামুড়হুদা থানা পুলিশেরর একটি দল। অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়। উদ্ধার করা হয় বোমা সাদৃশ্য বস্তু, বিস্ফোরিত বোমা ও লাঠিশোঠা। পরে দামুড়হুদা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান বাদী হয়ে ৪০ জনের নাম উল্লেখসহ ৫০-৬০ জনকে অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।এ মামলার ১৩ আসামী উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান। গত ২৭ মার্চ জামিনের মেয়াদ শেষ হলে গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (২য়) আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে, বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গায় বিএনপির ১৩ নেতাকর্মী কারাগারে

নিউজ প্রকাশের সময় : ০১:২৪:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪