ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

ঝিনাইদহ-১ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হচ্ছেন নৌকার প্রার্থী

মো: মহিবুল ইসলাম খুলনা বিভাগীয় ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৪:৪৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪ ৬৯ বার পড়া হয়েছে

ঝিনাইদহ-১ ( শৈলকুপা) আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী নায়েব আলী জোয়ার্দ্দার। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করায় আর কোনো বাধা না থাকায় একমাত্র বৈধ প্রার্থী হিসাবে নৌকা মার্কার নায়েব আলী জোয়ার্দ্দার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে যাচ্ছেন বলে জানান ঝিনাইদহ-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোখলেছুর রহমান।প্রার্থীতা প্রত্যাহারের দুই প্রার্থী হলেন- স্বতন্ত্রের ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নজরুল ইসলাম ও খেলাফত আন্দোলনের আব্দুল আলিম নিজামী।সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোখলেছুর রহমান জানান, উপনির্বাচনের প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আজ ১৮ মে শনিবার। শেষ দিনে ৩ জন প্রার্থীর মধ্যে খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীকের আব্দুল আলিম ও স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। এ কারণে একমাত্র বৈধ প্রার্থী আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার নায়েব আলী জোয়ার্দ্দার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।উল্লেখ্য, ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য আব্দুল হাই গত ১৬ মার্চ মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝিনাইদহ-১ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হচ্ছেন নৌকার প্রার্থী

নিউজ প্রকাশের সময় : ০৪:৪৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪