ঢাকা ১১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

প্রার্থিতা ফিরে পেলেন জামিল হাসান দুর্জয়

রিপোর্টার রাইদুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ১০:২৬:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪ ১৪৩ বার পড়া হয়েছে

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রার্থীতা বাতিলের আদেশ স্থগিত করে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকের প্রার্থী জামিল হাসান দুর্জয়ের প্রার্থীতা বহাল রেখেছে হাইকোর্ট। একই সঙ্গে পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত নির্বাচনে অংশগ্রহন করতে দিতে বাংলাদেশ নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়ে রুল জারী করেছে হাইকোর্টর বেঞ্চ।আজ (১৯মে) রবিবার হাইকোর্টের বিচারপতি মো: ইকবাল কবির ও বিচারপতি মো: আক্তারুজ্জামানের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।জামিল হাসান দুর্জয়ের পক্ষে আইনজীবী বাংলাদেশ সুপ্রীমকোর্টর ব্যারিষ্টার এম আশরাফ আলী স্বাক্ষরিত এক লিখিত চিঠিতে এই তথ্য নিশ্চিত করা হয়।এর আগে দফায় দফায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে চেয়ারম্যান প্রার্থী মো. জামিল হাসান দুর্জয়ের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)।গত বুধবার (১৫ মে) দুর্জয়ের প্রার্থিতা বাতিলের কথা নিশ্চিত করেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। এই আদেশের বিরুদ্ধে জামিল হাসান হাইকোর্টে একটি রীট পিটিশন দায়ের করলে আজ (১৯মে)শুনানী শেষে হাইকোর্ট বেঞ্জ এই আদেশ দেন। ফলে আগামী ২১মে অনুষ্ঠিতব্য শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জামিল হাসান দুর্জয়ের নির্বাচনে অংশ গ্রহন করার ক্ষেত্রে আর কোন বাঁধা নেই।এই নির্বাচনে চেয়ারম্যান পদে এখন তিনজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। তারা হলেন, জামিল হাসান দুর্জয় ঘোড়া প্রতীক, আ: জলিল আনারস প্রতীক ও সাখাওয়াত হোসেন মোটরসাইকেল প্রতীক। ২১মে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ মধ্যরাত থেকে প্রচারণা বন্ধ হচ্ছে।২১ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ হবে ১৫৭ উপজেলায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রার্থিতা ফিরে পেলেন জামিল হাসান দুর্জয়

নিউজ প্রকাশের সময় : ১০:২৬:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪