ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

উপজেলা পরিষদ নির্বাচন দুই ঘণ্টায় ভোট পড়েছে ৭-৮ শতাংশ : ইসি অতিরিক্ত সচিব

রিপোর্টার মোঃ শান্ত 
  • নিউজ প্রকাশের সময় : ১১:২৬:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪ ৮২ বার পড়া হয়েছে

দুই ঘণ্টায় ভোট পড়েছে ৭-৮ শতাংশ : ইসি অতিরিক্ত সচিব সারাদেশে চলছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ। ১৫৬টি উপজেলায় সকাল ৮টা থেকে একযোগে ভোটের কার্যক্রম শুরু হয়েছে। যা নিরবচ্ছিন্নভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোট শুরুর প্রথম দুই ঘণ্টায় অর্থ্যাৎ সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত সারাদেশে অঞ্চলভিত্তিক ৭-৮ শতাংশ ভোট পড়েছে মঙ্গলবার (২১ মে) সকাল পৌনে ১১টায় ইলেকশন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এই তথ্য নিশ্চিত করেছেন।  অতিরিক্ত সচিব বলেন, এই ধাপের ১৫৬ উপজেলায় সকাল ৮টায় সুষ্ঠুভাবে ভোট শুরু হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার ঘটনা ঘটেনি। তবে সিরাজগঞ্জ সদর উপজেলায় এক আনসার সদস্য শারীরিক অসুস্থতায় হার্ট অ্যাটাক করে মারা গেছেন।এক ঘণ্টায় এক বুথে ভোট পড়েছে একটি অশোক কুমার আরও বলেন, ভোট শুরু হয়েছে মাত্র দুই ঘণ্টা হয়েছে। বিভিন্ন জেলার প্রাপ্ত তথ্যে একেক অঞ্চলে বিভিন্ন হারে ভোট পড়ছে। কোথাও বেশি কোথাও কম। তবে বেলা বাড়ার সঙ্গে এই হার আরও বাড়বে।১৫৬ উপজেলায় মোট কেন্দ্রের সংখ্যা ১৩ হাজার ১৬টি। ভোট কক্ষ রয়েছে ৯১ হাজার ৫৮৯। অস্থায়ী ভোট কক্ষ রয়েছে আট হাজার ৮৪১টি। এই ধাপের মোট ভোটার তিন কোটি ৫২ লাখ চার হাজার ৭৪৮ জন। তার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন এক কোটি ৭৯ লাখ পাঁচ হাজার ৪৬৪ জন। নারী ভোটার রয়েছেন এক কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৪৭ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২৩৭ জন।  দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে চার ধাপে ৪৭৬টি উপজেলায় ভোটগ্রহণ করার সিদ্ধান্ত নেয় কমিশন। এর মধ্য কিছু উপজেলায় তফশিল ঘোষণায় মামলা জটিলতা ও বৈধ প্রার্থীর মৃত্যু ঘটনায় নির্বাচন স্থগিত করা হয়েছে। ১৯টি উপজেলা পরিষদে নির্বাচনের সময় হয়নি, পরে সেসব পরিষদে ভোট নেওয়া হবে জানান সংস্থাটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উপজেলা পরিষদ নির্বাচন দুই ঘণ্টায় ভোট পড়েছে ৭-৮ শতাংশ : ইসি অতিরিক্ত সচিব

নিউজ প্রকাশের সময় : ১১:২৬:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪