ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

সিরিজ বাঁচানোর ম্যাচে যেমন হবে বাংলাদেশ একাদশ

রিপোর্টার ফারিয়া ইসলাম মুন 
  • নিউজ প্রকাশের সময় : ০৬:৩৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪ ৭৪ বার পড়া হয়েছে

সিরিজ বাঁচানোর ম্যাচে যেমন হবে বাংলাদেশ একাদশ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম কোনো আন্তর্জাতিক দেখায় নাজমুল হোসেন শান্ত’র দল লজ্জার হার দেখেছে। সেই ক্ষতে কিছুটা প্রলেফ দেওয়ার সুযোগ আজ (বৃহস্পতিবার) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে। রাত ৯টায় একই ভেন্যু হিউস্টনের অস্থায়ী প্রেইরি ক্রিকেট কমপ্লেক্সে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে। যেখানে জয়ের কোনো বিকল্প নেই সফরকারীদের সামনে।এ সিরিজ দিয়েই মূলত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সেরা একাদশ বাছাইয়ের কাজ করছে টাইগার টিম ম্যানেজমেন্ট। যদিও হিউস্টনের উইকেট সম্পর্কে ক্রিকেটারদের যথেষ্ট ধারণা ছিল না। যে কারণে প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে কিছু বুঝে ওঠার আগেই ৫ উইকেটে হেরে বসে তারা। যেখানে আবারও মঞ্চায়ন হয়েছে টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতা। বিশ্বকাপের আগেই যা টাইগারদের বড় দুর্ভাবনার কারণ। এটি কাটিয়ে উঠতে না পারলে ধুঁকতে থাকা দলটির হতাশা আরও বেড়ে যেতে পারে।কেবল মান রক্ষাই নয়, টাইগারদের সামনে এখন সিরিজ বাঁচানোই বড় চ্যালেঞ্জ। সে হিসেবে বিশ্বকাপের আগে আর পরীক্ষা-নিরীক্ষা না চালিয়ে বরং একাদশে পরিবর্তন আনাই হতে পারে উপযুক্ত সিদ্ধান্ত। তেমনটা হলে ফর্মের জন্য ধুঁকতে থাকা লিটন দাস হয়তো একাদশ থেকে ছিটকে যেতে পারেন। বিপরীতে ফর্মে থাকা তানজিদ হাসান তামিমের জায়গা মিলতে পারে একাদশ শান্তকে বসিয়ে সাকিবকে অধিনায়ক করার পরামর্শ আশরাফুলের ম্যাচ হারের পর শান্তর সেই অজুহাতের জবাব দিল বিসিবি এ ছাড়া বাংলাদেশের একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম। ১৫৩ রানের স্বল্প পুঁজি নিয়েও আগের ম্যাচে বোলারদের কল্যাণে লড়াইয়ের স্বপ্ন দেখেছিল টাইগাররা। যদিও মুস্তাফিজুর রহমানের খরুচে বোলিংয়ে সেটি আর সম্ভব হয়নি। তবে অভিজ্ঞ এই পেসারের সাম্প্রতিক ফর্ম বিবেচনায় তার ওপর এখনই আস্থা হারাতে চাইবে না টিম ম্যানেজমেন্ট। আগের ম্যাচে কেবল দুই পেসার নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। যদিও পার্টটাইমার হিসেবে একাদশে ছিলেন পেস অলরাউন্ডার সৌম্য সরকার।দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তানজিদ তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিরিজ বাঁচানোর ম্যাচে যেমন হবে বাংলাদেশ একাদশ

নিউজ প্রকাশের সময় : ০৬:৩৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪