ঢাকা ১২:১৬ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান

রাজশাহীতে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করেছে পুলিশ

রিপোর্টার সাহিদ মন্ডল 
  • নিউজ প্রকাশের সময় : ১২:০০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪ ৮৯ বার পড়া হয়েছে

পুলিশরাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ঝাউতলা মোড় থেকে আট বছরের এক শিশুকে উদ্ধার করে অভিভাবকের কাছে ফিরিয়ে দিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।বৃহস্পতিবার (২৩ মে) সকাল সাড়ে ৮ টায় মহানগরীর রাজপাড়া থানার ঝাউতলা মোড়ে স্থানীয়রা কান্নারত অবস্থায় একটি আট বছরের শিশু দেখতে পায়। শিশুটি তার নাম জামিম মাহমুদ নুর বলে জানায় এবং সে তার বাবা-মায়ের সাথে চিকিৎসা নিতে এসেছে। ঠিকানা বলতে না পারায় আশেপাশের স্থানীয় লোকজন আরএমপি ডিবি অফিসে খবর দেয়।রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হক, বিপিএম, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারেন লক্ষীপুর মোড় এলাকা থেকে একটি আট বছরের শিশু তার বাবা-মা এর কাছ থেকে হারিয়ে গেছে।ওই সংবাদ দুটির পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশ রাজপাড়া থানার ঝাউতলা মোড় থেকে ৮ বছরের জামিমকে উদ্ধার করেন এবং পরবর্তীতে ডিবি অফিসে জামিমের অভিভাবকের কাছে জামিমকে হস্তান্তর করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজশাহীতে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করেছে পুলিশ

নিউজ প্রকাশের সময় : ১২:০০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪