আলহাজ্ব মোহাম্মদ আবুবকর সিদ্দিকে কাপ -পিরিচ প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে বিজয় করার লক্ষ্যে আলোচনা জনসভা অনুষ্ঠিত

- নিউজ প্রকাশের সময় : ০৪:৪০:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪ ৮৩ বার পড়া হয়েছে

সিরাজদিখান উপজেলা পরিষদের – চেয়ারম্যান পদ প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আবুবক্কর সিদ্দিক । শনিবার বেলা ০৫.০০ ঘটিকা হতে শেখানগর ইউনিয়নের রায়বাহাদুর সিনায় ইন্সটিটিউট হাই স্কুলের মাঠে হাজার মানুষের বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।এসময় আলহাজ্ব মোঃ আবুবক্কর সিদ্দিক সিরাজিখান উপজেলা পরিষদের -চেয়ারম্যান প্রার্থী হিসেবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণের কাছে দোয়া ও ভোট প্রত্যাশা করেন।তিনি আরো বলেন যে আমি বালুচর ইউনিয়নে 19 বছর যাবত সম্মানের সহিত চেয়ারম্যান দায়িত্ব পালন করি। এবং দক্ষ ভাবে দায়িত্ব পালন করে ছিলাম বিধায় তিনবার স্বর্ণপদ পেয়েছিলাম। তাই আমার ইউনিয়নে কর্ম – দক্ষতা হিসাবে কাজ করেছি। তারিই ধারাবাহিকতা ধরে রাখতে পারি যেন বিজয়ের মাধ্যমে সুখে-দুখে আপনাদের পাশে যেন থাকতে পারি। সবাই আমার জন্য দোয়া করবে এবং ২৯ তারিখ বুধবার সবাই ভোটকেন্দ্রে গিয়ে আমাকে কাপ পিরিজ মার্কায় গিয়ে ভোট দিবেন।জনসভা উপস্থিত ছিলেন, দুলু বাবু চিত্রকোট ইউনিয়ন,মুক্তিযোদ্ধাদের পক্ষ্য থেকে কবির সাবেক মেম্বার, শেখর নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন ইউনিয়নের আমজনতা সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।















