ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

নাগরপুরে নতুন রেকর্ড গড়ে চেয়ারম্যান হলেন সাবেক এমপি পুত্র জিৎ

সিপন রানা নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 
  • নিউজ প্রকাশের সময় : ০২:৪০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ ৮৪ বার পড়া হয়েছে

তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে ভিন্ন রেকর্ড গড়েছেন ব্যারিস্টার কে এম সালমান শামস জিৎ। তিনি টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সাবেক সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ সময়কালে গঠিত সশস্ত্র গেরিলা বাহিনী বাতেন বাহিনীর প্রধান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবদুল বাতেন এর পুত্র। বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ সম্পন্ন হয় এবং রাতে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়। এতে জনসাধারণে চমক দেখিয়ে প্রায় ১৬ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে প্রথমবারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তরুণ সমাজের জনপ্রিয় মুখ সালমান শামস জিৎ। টানা ১৫ বছর নাগরপুর উপজেলার নির্বাচিত চেয়ারম্যান আব্দুছ ছামাদ দুলাল’কে বিপুল পরিমাণ ভোটের ব্যবধানে হারিয়ে ভিন্ন রেকর্ড গড়েছেন তিনি।সদ্য নির্বাচিত নাগরপুর উপজেলা চেয়ারম্যান সালমান শামস জিৎ বলেন, আমি প্রথমেই নাগরপুরের সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানাই। কারণ তাদের স্বতঃস্ফূর্ত সমর্থনে আমি বিপুল ভোটে বিজয়ী হয়েছি। আমার বিজয় দ্বারা প্রমাণিত হয়েছে জনগণের শক্তিই হচ্ছে মূল শক্তি। আমি সততা ও নিষ্ঠার সাথে সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে যেতে চাই। বিশেষ করে বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান প্রদানে আমি ভূমিকা রাখতে চাই। যারা আমাকে নির্বাচনে সহযোগিতা করেছেন তাদের সকলের সাথে সমন্বয় করে উপজেলা পরিষদের সকল সিদ্ধান্ত গ্রহণ করা হবে। পরিশেষে, নাগরপুরে সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। উল্লেখ্য, নাগরপুর উপজেলা নির্বাচনে আনারস প্রতীকে কে এম সালমান শামস জিৎ ৩৫ হাজার ৭৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকে আব্দুছ ছামাদ দুলাল পেয়েছেন ১৯ হাজার ৮১৭ ভোট। এদিকে, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৮ প্লাটুন বিজিবি সহ ব্যাপক পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছিলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে নতুন রেকর্ড গড়ে চেয়ারম্যান হলেন সাবেক এমপি পুত্র জিৎ

নিউজ প্রকাশের সময় : ০২:৪০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪