ঢাকা ০৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

ব্রাহ্মণবাড়িয়ার দুই উপজেলা নির্বাচনে সিরাজ ও সাজু চেয়ারম্যান নির্বাচিত

এম কে খোকন ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০২:৫০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ ৭৬ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও আশুগঞ্জে উপজেলা পরিষদের তৃতীয় দফায় নির্বাচনে চেয়ারম্যান পদে সিরাজুল ইসলাম এবং জিয়াউল করিম সাজু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।বুধবার(২৯ মে) জেলা প্রশাসক কার্যালয় ও জেলা রিটার্নিং কর্মকর্তা রাত ১০ টায় দুই উপজেলার বিভিন্ন কেন্দ্রের ফলাফল ঘোষনা করেন।রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, বাঞ্ছারামপুরে তৃতীয়াবারের মতো চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম (ঘোড়া) ৮৩ হাজার ৮৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অপরদিকে আশুগঞ্জে উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মো. জিয়াউল করিম খাঁন সাজু (মোটর সাইকেল) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৩১ হাজার ২৪৮ ভোট। এছাড়াও আশুগঞ্জ উপজেলার পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান(পুরুষ) পদে জয়নাল আবেদীন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জোছনা চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ নির্বাচনের পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সায়েদুল ইসলাম ভূইয়া  বকুলের টিয়া পাখি ৮২ হাজার ৯৩০ ভোট পেয়ে বিজয়ী  হয়েছেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তারের হাঁস মার্কা ৭২ হাজার ৯৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও আশুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট চলাকালে সিল দিয়ে ব্যালটের ছবি তোলার অভিযোগে ছয় যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তবে কোনো উপজেলাতেই অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃংখলা বাহিনী তৎপর ছিলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ার দুই উপজেলা নির্বাচনে সিরাজ ও সাজু চেয়ারম্যান নির্বাচিত

নিউজ প্রকাশের সময় : ০২:৫০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪