ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি

বেনাপোল হইতে মোংলায় ট্রেন ছাড়ল

রিপোর্টার রফিকুল ইসলাম 
  • নিউজ প্রকাশের সময় : ১০:৪৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪ ৯৯৭ বার পড়া হয়েছে

বেনাপোল হইতে মোংলায় ট্রেন ছাড়ল ছাড়ল উদ্বোধনের সাত মাস পর শুরু হলো বেনাপোল-মোংলা রুটে ট্রেন চলাচল। শনিবার (১ জুন) প্রথম দিনের মতো দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোল জংশন থেকে দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলার উদ্দেশ্যে যাত্রী নিয়ে ছেড়ে গেল বেতনা এক্সপ্রেস নামের ট্রেনটি।শনিবার সকালে ট্রেনটি খুলনা থেকে ছেড়ে ৯টা ২৫ মিনিটে বেনাপোল জংশনে এসে পৌঁছায়। এরপর সেখান থেকে সকাল ১০টায় যাত্রী ভর্তি করে মোংলার উদ্দেশ্যে রওনা করে ট্রেনটি। খুলনার ফুলতলা পর্যন্ত ট্রেনটি বেতনা এক্সপ্রেস নামে যাওয়ার পর সেখান থেকে মোংলা কমিউটার নামে চলবে। ১৩৮ কিলোমিটার রুটে মোট ৮টি স্টেশনে দাঁড়াবে। খুলনার ফুলতলা পর্যন্ত এর সর্বোচ্চ গতি থাকবে ঘণ্টা ৫০ কিলোমিটার, এরপর ফুলতলা থেকে মোংলা নতুন রেলপথে এ ট্রেনের সর্বোচ্চ গতি থাকবে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার। ট্রেনে যাত্রী আলতাফ হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমি সকালে ভারত থেকে এসেছি। এখন মোংলার ট্রেনে উঠে কাটাখালী স্টেশনে নামব। এর আগে বাসে যাতায়াত করতাম। এতে খুলনা থেকে বাস পরিবর্তন করতে হতো। কিন্তু ট্রেন চালু হওয়াতে সময় কম লাগবে আর ভাড়াও কম।মোংলা বন্দর এলাকার ব্যবসায়ী মিনহাজ শেখ বলেন, আমি আমদানি-রপ্তানির ব্যবসা করি। ট্রেনে করে মোংলা থেকে বেনাপোলে যাতায়াত করতে পারব। তবে যদি যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি মালবাহী ট্রেনও চালু করা হয় তাহলে মালামাল বহনের জন্যও অনেক সুবিধা হবে। আমরা দ্রুত মালবাহী ট্রেন চালুর দাবি জানাচ্ছি।প্রথমদিনে মোংলা রেলপথে ট্রেন চলাচলের সাক্ষী হতে বেতনা এক্সপ্রেসে যাত্রা শুরু করেন কয়েকজন যুবক। এদের মধ্যে রিয়েল রহমান নামে এক যুবক বলেন, আমরা সুন্দরবনে যাওয়ার জন্য আগে বাসে যেতাম। এতে করে সময় বেশি লাগতো। এখন আমরা ট্রেনে করে অল্প সময়ে মোংলা গিয়ে সুন্দরবন ঘুরে আসতে পারব। যদিও আজ সুন্দরবন যাচ্ছি না, আজ ইতিহাসে সাক্ষী হতে মোংলার পথে প্রথম ট্রেনে যাত্রা করছি।বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাজ্জাদুর রহমান বলেন, বেনাপোল থেকে যাত্রী ভর্তি বেতনা এক্সপ্রেস ট্রেনটি মোংলার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। বেনাপোল থেকে ট্রেন ছাড়ার পর নাভারণ, ঝিকরগাছা, যশোর জংশন, রূপদিয়া, সিঙ্গিয়া, চেঙ্গুটিয়া, নওয়াপাড়া, বেজেরডাঙ্গা, ফুলতলা, আড়ংঘাটা, মোহাম্মদনগর, কাটাখালি, চুলকাটি বাজার, ভাগা ও দিগরাজ স্ত্বিরতির পর মোংলায় যাবে। তিনি বলেন, ট্রেনটি মোংলায় পৌঁছাবে দুপুর ১২টা ৩৫ মিনিটে। এরপর মোংলা থেকে ট্রেনটি ছাড়বে দুপুর ১টায় এবং বেনাপোলে পৌঁছাবে বিকেল সাড়ে ৪টায়। মঙ্গলবার ছাড়া সপ্তাহের অন্যান্য দিন এ রুটে একই সময়ে ট্রেন চলাচল করবে। ট্রেনটিতে মোট আসন সংখ্যা ৭১৬টি। বেনাপোল থেকে প্রায় ৬০০ জন যাত্রী নিয়ে মোংলায় যাচ্ছে ট্রেনটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বেনাপোল হইতে মোংলায় ট্রেন ছাড়ল

নিউজ প্রকাশের সময় : ১০:৪৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪