ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা  পটুয়াখালীর উলানিয়া বন্দর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।  টোকেনের নামে অটোরিকশা থেকে অর্থ আদায়: নাঙ্গলকোটে চাঁদাবাজির অভিযোগ

আমিরাতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

মোহাম্মদ আরমান চৌধুরী আরব আমিরাত প্রতিনিধি
  • নিউজ প্রকাশের সময় : ০৩:০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে

সংযুক্ত আরব আমিরাতের দুবাই-আল আইন হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলমগীর (৫৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (২ জুন) দিবাগত রাত ১টার দিকে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।মোহাম্মদ আলমগীর চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের সালামত সুকানির বাড়ির মফিজুল্লাহ কোম্পানির ছেলে। নিহত আলমগীরের চাচাতো ভাই মোহাম্মদ রিয়াদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।তিনি জানান, আলমগীর হাইওয়েতে স্ট্রিট লাইটের রক্ষণাবেক্ষণের কাজ করার জন্য কর্মস্থলে শ্রমিকদের নামিয়ে দিয়ে গাড়ি ঘোরানোর সময় পেছনের দিক থেকে একটি দ্রুতগামী ল্যান্ড ক্রুজার গাড়ি তার টয়োটা পিক আপকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।সন্দ্বীপ অ্যাসোসিয়েশন আবুধাবির সাধারণ সম্পাদক ও নিহতের পূর্ব পরিচিত মহিউদ্দিন মিঠু জানান, তিনি (আলমগীর) বিগত ৩০ বছর ধরে আমিরাতে এসেছেন এবং এক বছরেরও কম সময় আগে তার বড় মেয়ের বিয়ের জন্য দেশে গিয়েছিলেন।বর্তমানে তার মরদেহ আল আইনস্থ আল জিমি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। প্রয়োজনীয় তদন্ত ও আনুষ্ঠানিকতা শেষে তা দেশে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আমিরাতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

নিউজ প্রকাশের সময় : ০৩:০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪