ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার।

নরসিংদীর শিবপুর সাব রেজিস্ট্রার গোপালগঞ্জে কেশব চালায় অফিস

জেলা প্রতিনিধি নরসিংদী 
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৩৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ ৯০ বার পড়া হয়েছে

ছুটি না নিয়েই উধাও হয়ে গেলেন শিবপুর সাব রেজিস্ট্রার মাহবুব।এদিকে কোরবানি ঈদকে সামনে রেখে সকাল থেকে দলিল করতে আসেন অনেক গ্রাহক।সাব রেজিস্ট্রারকে না পেয়ে হতাশ হয়ে চলে যান অনেকেই।কিন্তু তারপরও কিছু গ্রাহক দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত থেকে যান অফিসে। অদ্য ‌‌ ১৩/৬/২৪ ইং বৃহস্পতিবার সরকারি কর্ম দিবস থাকলেও অফিস না করে নিজের বাড়ি গোপালগঞ্জে চলে যান শিবপুরের সাব রেজিস্ট্রার মাহবুব।সরজমিনে দুপুর ১২:৩০ মিনিটে অফিসে গিয়ে দেখা যায়,অফিসের সকল স্টাফরা আছেন, অফিস খোলা আছে সাব রেজিস্ট্রারের খাস কামরার বাইরে অপেক্ষা করছে দলিল করতে আশা বহু গ্রাহক কিন্তু সাব রেজিস্ট্রার আছেন গোপালগঞ্জ।গ্রাহকদের বলা হয়েছে সাব রেজিস্ট্রার আছেন। খাস কামরার ভিডিও নিতে গেলে,সাব রেজিস্ট্রি অফিস সহায়ক কেশব নামের এক ব্যক্তি বাধা সৃষ্টি করে বলেন,আপনি কি অনুমতি নিয়েছেন,স্যার ছুটিতে আছেন ,একটু আগে দরখাস্ত অফিসে পৌঁছে দেওয়া হয়েছে।সাব রেজিস্ট্রার অফিস না করলে এক সপ্তাহ আগে সেটি সবাইকে জানিয়ে দেওয়া হয়।তিনি আজ অফিস করবেন না সেই দরখাস্ত অদ্য দুপুরে কেন যাবে ,তখন সাব রেজিস্টার গোপালগঞ্জে । ঈদুল আযহা কে সামনে রেখে অনেকেই দলিল করতে যান শিবপুরে কিন্তু সেইসবের কোন তোয়াক্কা করেননি তিনি। নিজের মন মতো খেয়াল খুশি অনুযায়ী চালাচ্ছেন অফিস।তার এমন বিতর্কিত কর্মকান্ডে সরকার হারিয়েছে রাজস্ব হয়রানির শিকার হয়েছেন গ্রাহক। এছাড়াও তার বিরুদ্ধে রয়েছে নানা অনিয়ম ও দুর্নীতির খবর।সে বিষয়ে চলছে অনুসন্ধান।অফিস সহায়ক কেশবও দুর্নীতি করে কামিয়েছেন কোটি কোটি টাকা।এ বিষয়ে বক্তব্য নিতে সাব রেজিস্টার মো: মাহবুবুর রহমান কে মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেনি। নরসিংদী ভারপ্রাপ্ত জেলা রেজিস্ট্রার সরকার লুৎফর কবিরের মোবাইলে ফোন দিলে তিনি জানান,আমাকে বলেছিল ছুটি নিবে, দরখাস্তটা আমি এখনো পাইনি। জানাযায় স্হানীয় কয়েকজন সাংবাদিক নামক কিশোর গ্যাং লিডার কে মাসিক বেতন ভাতা দিয়ে লালন পালন করে থাকে ,যাতে অন্য কোন সাংবাদিক অফিসিয়াল কোন তথ্য ,ছবি বা ভিডিও করতে না পারে। সাংবাদিকের উপস্থিতির খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে ৫/৬ জন সাংবাদিক নামক কিশোর গ্যাং লিডার উপস্থিত হয়ে প্রকৃত সাংবাদিকদের কর্মকান্ডে বিঘ্ন সৃষ্টি করে এবং হাত পা ভেঙ্গে পুলিশের দিবে বলে হুমকি দেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নরসিংদীর শিবপুর সাব রেজিস্ট্রার গোপালগঞ্জে কেশব চালায় অফিস

নিউজ প্রকাশের সময় : ০৮:৩৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪