ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় ঈদগাহে ঈদের জামাতে ঐক্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে

বাংলাদেশিসহ নিহত ১১ ইতালির উপকূলে নৌকাডুবি

রিপোর্টার ওয়াজ উদ্দিন 
  • নিউজ প্রকাশের সময় : ০১:০১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪ ৫২ বার পড়া হয়েছে

ইতালির উপকূলে নৌকাডুবির পৃথক দু’টি ঘটনায় এ পর্যন্ত ১১ জন নিহত হয়েছেন এবং এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৬৬ জন। এছাড়া জীবিত অবস্থায় উদ্ধা করা হয়েছে ৫১ জনকে।সোমবার ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ল্যাম্পেদুসা ও কালাব্রিয়ার উপকূলে ঘটেছে নৌকাডুবির এই ঘটনা। দুই নৌকার যাত্রীদের সবাই অভিবাসনপ্রত্যাশী ছিলেন। কয়েক দিন আগে লিবিয়া ও তুরস্কের উপকূল থেকে ইতালির উদ্দেশে ছেড়ে গিয়েছিল নৌকাটি।জার্মানির একটি দাতব্য সংস্থার জাহাজ রেসকিউশিপের সহায়তা ডুবে যাওয়া নৌকা দু’টি থেকে মোট ৫১ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড বাহিনী। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এক বিবৃতিতে জানিয়েছে, ডুবে যাওয়া দু’টি নৌকার অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে বাংলাদেশ, সিরিয়া, পাকিস্তান, আফগানিস্তান ও মিসরের নাগরিকরা ছিলে নিখোঁজ ৬৬ জনের মধ্যে অন্তত ২৬ জন শিশু রয়েছে। এই শিশুদের মধ্যে কয়েক জনের বয়স এক বছরও পূর্ণ হয়নি।২০১৪ সাল থেকে লিবিয়া ও তুরস্কের উপকূল থেকে নৌকায় অভিবাসনপ্রত্যাশীদের ইতালির উদ্দেশে যাত্রার প্রবণতা শুরু হয়। করোনা মহামারি ও তার পরবর্তী বছরগুলোতে এটি আরও ব্যাপক আকার নিয়েছে।ইউরোপের প্রবেশপথগুলোর মধ্যে সবচেয়ে বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ এই সাগর পথ নৌকায় পাড়ি দিতে গিয়ে অভিবাসনপ্রত্যাশীদের ডুবে মরা বা নিখোঁজ হওয়ার ঘটনাও ঘটে অনেক। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে এ পর্যন্ত এ পথে ইতালি পৌঁছাতে গিয়ে নিখোঁজ হয়েছেন ২৩ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশিসহ নিহত ১১ ইতালির উপকূলে নৌকাডুবি

নিউজ প্রকাশের সময় : ০১:০১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪