ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম, ইলিশ ও মিষ্টি উপহার পাঠালেন

এম কে খোকন ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৭:২৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহারকে আম, ইলিশ, মাছ ও মিষ্টি উপহার পাঠিয়েছেন।বৃহস্পতিবার(২৭জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে এসব উপহার আগরতলায় পাঠানো হয়। আগরতলায় নিযুক্ত বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী এসব উপহার গ্রহণ করেন।উপহারের মধ্যে রয়েছে ২০টি কার্টনে ৪০০ কেজি হাড়িভাঙ্গা আম ৪ কার্টনে ৫০ কেজি ইলিশ মাছ ও ৫ কর্টনে ৫০ কেজি মিষ্টি। পরে সহকারী হাইকমিশন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে এগুলো পৌঁছে দেবেন।এ সময় আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম রাহাতুল ইসলাম, আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা আব্দুল কাইয়ুম তালুকদার, স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান, আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের ইনচার্জ মোঃ খাইরুল আলম ও আগরতলার কাস্টমস সুপারিন্টেন্ডেন্ট দিব্যেন্দু ভৌমিক উপস্থিত ছিলেন।আখাউড়া কাস্টমস সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি ফ্রীজিং কাভার্ড ভ্যানে করে পাঠানো আম, ইলিশ ও মিষ্টি সকালে আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছে। এসব সামগ্রী সিঅ্যান্ডএফ করেন শোয়েব ট্রেড ইন্টারন্যাশনাল।আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের মানুষের আত্মার যোগাযোগ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এরই একটি বড় উদাহরণ আমাদের এই নিয়মিত উপহার বিনিময়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময়ই এটা করে থাকেন। এ বছরও করেছেন।ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর এই উপহার যথাযথভাবে পৌঁছে দেওয়া হবে।উল্লেখ্য গত ২৩ জুন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ৫০০ কেজি আনারস উপহার পাঠিয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম, ইলিশ ও মিষ্টি উপহার পাঠালেন

নিউজ প্রকাশের সময় : ০৭:২৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪