দেওয়ানগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরন

- নিউজ প্রকাশের সময় : ০৯:৪৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪ ৭০ বার পড়া হয়েছে

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ডাংধরা, পাররামরামপুর ও হাতীভাঙ্গা ইউনিয়নের বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেন জামালপুর -১, দেওয়ানগঞ্জ ও বকসীগঞ্জ আসনের সংসদ সদস্য জনাব,মো:নুর মোহাম্মাদ ভাবুক এমপি সহ তার প্রতিনিধিরা চর আমখাওয়া ইউনিয়নে এান বিতরণ করেন জনাব, মোঃ নূর মোহাম্মাদ ভাবুক এমপি এসময় উপস্থিত ছিলেন ২নং চরআমখাওয়া ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফখরুল ইসলাম আকন্দ সহ সভাপতি ইউনুছ আলী মোল্লা সহ চর আমখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনসমূহের নেতাকর্মীবৃন্দ। আরো উপস্থিত ছিলেন, ডাংধরা ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান।পাররামরামপর ইউনিয়নে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করেন, দেওয়ানগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ,দেওয়ানগঞ্জের পৌর যুবলীগের সভাপতি, হারুন এম পি সাহেবের প্রতিনিধি সফিক মিয়া, সাবেক কমিশনার ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ, পারারামরাম পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জে কে সেলিম মিয়া।





















