ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

যা লিখলেন জহির নববধূর অন্তরঙ্গ ছবি পোস্ট করে 

রিপোর্টার রফিকুল ইসলাম 
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৫৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪ ৮৬ বার পড়া হয়েছে

অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও জহির ইকবালের প্রায় সাত বছরের প্রেম। অতঃপর বিয়ে। আবেগে ভাসছেন তারা। নববধূর থেকে যেন চোখ সরাতে পারছেন না জহির ইকবাল। তাইতো অতীতের অন্তরঙ্গ মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তিনি। আর ক্যাপশনে উজাড় করে দিয়েছেন নিজের ভালোবাসা।যে ছবি জহির পোস্ট করেছেন তা ২০১৭ সালের। প্রেমভরা দৃষ্টি নিয়ে সোনাক্ষীর দিকে তাকিয়ে জহির ইকবাল। সোনাক্ষীও ভালোবেসে হাত বাড়িয়ে দিয়েছেন স্বামীর দিকে। ছবির ক্যাপশনে জহির লিখেছেন, ‘এই দিন, এই মুহূর্ত আর এই অনুভূতি। আমি জানতাম এ চিরন্তন।’ মনে করা হচ্ছে, এই ছবি জহির-সোনাক্ষীর প্রথম ঘনিষ্ঠ মুহূর্তের। হয়তো এই দিনেই তারা ভালোবাসার অঙ্গীকার করেছিলেন।এক পার্টিতে দেখা হয়েছিল দুজনের। সেই থেকেই বন্ধুত্ব। যা প্রেমে পরিণত হতে সময় লাগেনি। বিয়ের আগে নিজেদের প্রেম নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি সোনাক্ষী-জহির। তবে একাধিকবার দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে। হাসিমুখেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে পোজ দিয়েছেন তারা।গত ২৩ জুন নিজস্ব অ্যাপার্টমেন্টে প্রিয়জনদের সাক্ষী রেখে বিয়ে সারেন সোনাক্ষী ও জহির। মেয়ের পাশেই হাসিমুখে দাঁড়িয়ে ছিলেন শত্রুঘ্ন সিনহা ও তার স্ত্রী পুনম।শোনা যায়, সোনাক্ষীর এই বিয়েতে তার দাদা লব সিনহার একেবারেই মত ছিল না। আর শত্রুঘ্ন সিনহা মেয়ের বিয়ের পর পরই হাসপাতালে ভর্তি হতে হয়েছিলেন। প্রথমে শোনা গিয়েছিল, পড়ে গিয়ে চোট পেয়েছেন তিনি। অস্ত্রোপচারও হয়েছে। কিন্তু এই সমস্ত জল্পনা নস্যাৎ করে দিয়ে শত্রুঘ্ন জানান, রুটিন চেকআপের জন্যই তিনি হাসপাতালে ছিলেন। বর্ষীয়ান অভিনেতাকে দেখতে, সোনাক্ষী-জহিরও হাসপাতালে গিয়েছিলেন। তবে এখন শত্রুঘ্ন ভালো আছেন। আর সোনাক্ষী-জহির নতুন সংসারে মন দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যা লিখলেন জহির নববধূর অন্তরঙ্গ ছবি পোস্ট করে 

নিউজ প্রকাশের সময় : ০৭:৫৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪