ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান

বুধবার বাংলাদেশে সকাল-সন্ধ্যা অবরোধ 

স্টাফ রিপোর্টার:মেহেদী হাসান
  • নিউজ প্রকাশের সময় : ১০:০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪ ৭১ বার পড়া হয়েছে

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে বুধবার বাংলাদেশে সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।‘বাংলা ব্লকেড’ নামে এই কর্মসূচি পালনে সারা দেশের শিক্ষার্থীদেরকে আহবান জানানো হয়েছে সংবাদ সম্মেলন থেকে।বুধবার সকাল ১০টা থেকে ঢাকাসহ সারা দেশে সড়ক-মহাসড়কের গুরুত্ব পয়েন্ট অবরোধ করে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করার কথাও জানান আন্দোলনকারীরা।বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এই সংবাদ সম্মেলনে বলেন, “নিজ উদ্যোগে শিক্ষার্থীরা এই আন্দোলনে নামেনি। এই ইস্যুতে সরকার নিশ্চুপ থাকার কারণে এই ধরনের কর্মসূচি দিতে বাধ্য হয়েছে আন্দোলনকারীরা”।কোটা বিরোধী আন্দোলনকারীদের সমাবেশের কারনে রবি এবং সোমবার ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় এমনকি মহাসড়কেও ব্যাপক যানজট তৈরি হয়।এপ্রসঙ্গে মো আজহারুল ইসলাম বলেন, “আমরা সাধারণ মানুষের ভোগান্তি করতে চাই না। এই ভোগান্তির দায় সরকারকে নিতে হবে। সরকারের পক্ষ থেকে কোন আশ্বাস পায় নাই বলেই আমাদের এই আন্দোলন”।কোটা বিরোধী আন্দোলন ঘিরে এই প্রথমবারের মতো দেশব্যাপী অবরোধের কর্মসূচি দিলেন আন্দোলনকারীরা।২০১৮ সালে কোটা বিরোধী আন্দোলনের সময় বিভিন্ন সড়ক অবরোধ করা হলেও সেটি ছিল মূলত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আশেপাশের এলাকাজুড়ে। সে সময় দেশব্যাপী এধরণের কোন কর্মসূচি দেয়া হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বুধবার বাংলাদেশে সকাল-সন্ধ্যা অবরোধ 

নিউজ প্রকাশের সময় : ১০:০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪