মন্তব্য সোনাক্ষীর বিনা দাওয়াতে অনেকে বিয়ে খেতে এসেছিলেন,

- নিউজ প্রকাশের সময় : ০৭:৫৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪ ১১৮ বার পড়া হয়েছে

দীর্ঘ প্রেমের পর গত জুনে সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল। অভিনেত্রীর বিয়েতে উপস্থিত ছিলেন বলিউডের প্রথম সারির তারকারা। জানা গেছে, অনুষ্ঠানে বিনা দাওয়াতেই নাকি অনেকে খেতে এসেছিলেন। সম্প্রতি এ নিয়ে মুখ খুললেন সোনাক্ষী।অভিনেত্রী বলেন, ‘বিনা আমন্ত্রণে অনেকেই এসেছিলেন। কিন্তু আমি আনন্দ করতে ব্যস্ত ছিলাম। তারাও যে ভালো সময় কাটিয়েছেন, তার জন্য আমিও খুশি।’সোনাক্ষীর মতে, ছোট হোক বা বড়, প্রত্যেক বিয়েবাড়িতেই বিনা দাওয়াতে কিছু মানুষ উপস্থিত হন। কিছু মানুষ খাবার খাওয়ার জন্য চলে আসেন। কিন্তু আমি কোনোদিন বিনা দাওয়াতে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানে যাইনি।অনন্ত-রাধিকার বিয়ের আসরে শাড়িতে শাহরুখকন্যা, নতুন চর্চা আমিরের পথেই হাঁটছেন ছেলে জুনেইদ হলিউড-বলিউড এক করে আম্বানির বাড়িতে চাঁদের হাঁট! দেখুন ছবিতেনিজের বিয়ে প্রসঙ্গেও মন্তব্য করেছেন ‘দাবাং’ খ্যাত অভিনেত্রী। তার কথায়, ‘আত্মীয় পরিজনদের নিয়ে বিয়ে করার পরিকল্পনা আমার বহুদিনের। আমি এবং জহির ঠিক করেছিলাম, আমাদের বিয়ের অনুষ্ঠানের মধ্যে দিয়ে যেন আমাদের ব্যক্তিত্ব ফুটে ওঠে।’সাত বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন সোনাক্ষী ও জহির। গত ২৩ জুন আইনি মতে বিয়ে সেরেছেন এই জুটি। বাড়িতেই বসেছিল বিয়ের আসর। বিয়ের পরে মুম্বাইয়ের রেস্তরাঁয় রিসিপশনের আয়োজন করা হয়েছিল। সোনাক্ষী ও জহিরের বিয়েতে উপস্থিত ছিলেন সালমান খান, রেখা, অদিতি রায় হায়দারি, সিদ্ধার্থ, রিচা চাড্ডা, আলি ফজল এবং আরও অনেকে।
















