ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

কোটা সংস্কার আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে এমন অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা 

রিপোর্টারঃ মোঃ মজিবুর রহমান
  • নিউজ প্রকাশের সময় : ০৮:১৬:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে

ছাত্রলীগের তিন নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তাঁরা ফেসবুকে পদত্যাগের এ ঘোষণা দেন। এদিকে রাতেই বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।আজ রোববার রাত ১১টার পর থেকে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে সমবেত হন। এ সময় তাঁরা নানা স্লোগান দেন।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, আন্দোলনকারীদের প্রতি অবমাননাকর বক্তব্য দেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে মিছিল শুরু করেছে।এদিকে পদত্যাগ করা ছাত্রলীগের নেতারা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ শাখার গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক মাছুম শাহরিয়ার, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট শাখার মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক উপসম্পাদক রাতুল আহামেদ ওরফে শ্রাবণ এবং আইন অনুষদ শাখার গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আশিকুর রহমান ওরফে জিম।অভিযোগ পাওয়া গেছে, প্রতিবাদ মিছিল নিয়ে বের হতে গেলে ছাত্রলীগের নেতা–কর্মীদের বাধার মুখে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা। খবর পেয়ে সেখানে ছুটে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদসহ একদল শিক্ষার্থী। এ সময় ছাত্রলীগের নেতা–কর্মীদের মারধরের শিকার হন আসিফ মাহমুদ।আসিফ মাহমুদ বলেন, তাঁকে ঘুষি ও লাঠিপেটা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কোটা সংস্কার আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে এমন অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা 

নিউজ প্রকাশের সময় : ০৮:১৬:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪