ঢাকা ০১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর সিলেট সীমান্তে গুলিতে নিহত দুই

সহ-সম্পাদক মোঃ আলমগীর হোসেন 
  • নিউজ প্রকাশের সময় : ০৯:৪০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ ৮৩ বার পড়া হয়েছে

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত দুই বাংলাদেশি নাগরিকের মরদেহ হস্তান্তর করা হয়েছে। সোমবার (১৫ জুলাই) রাত পৌনে ৮টার দিকে মরদেহ হস্তান্তর করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজিবি কালাইরাগ ক্যাম্প কমান্ডার সুবেদার মিজানুর রহমানসহ আরও কয়েকজন বিজিবি সদস্য। এর আগে দিনভর পতাকা বৈঠক করে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী।সিলেট সীমান্তে গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহতবিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, রাত পৌনে ৮টার দিকে যুবকদের মরদেহ হস্তান্তর করে বিএসএফ। নিহত দুই যুবক প্রায় সময় ভারতের সীমান্ত এলাকা থেকে লাকড়ি কুড়িয়ে আনতে যেত। ধারণা করা হচ্ছে গতকালও লাকড়ি কুড়াতে গিয়ে স্থানীয় ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ হারায় তারা। এই ঘটনার পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।প্রসঙ্গত, রোববার (১৪ জুলাই) বিকেলে সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়ার গুলিতে নিহত হন কালাইরাগ করবলাটুক গ্রামের মৃত ফজর আলীর ছেলে আলী হুসেন ও মৃত সুন্দর আলীর ছেলে কাউছার আহমদ। তাদের মরদেহ প্রায় ৩০ ঘণ্টা সেখানে পড়েছিল। এরপর দুই দেশের সীমান্ত জটিলতা দূর করে সন্ধ্যায় তাদের মরদেহ হস্তান্তর করে ভারত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর সিলেট সীমান্তে গুলিতে নিহত দুই

নিউজ প্রকাশের সময় : ০৯:৪০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪