ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা  পটুয়াখালীর উলানিয়া বন্দর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।  টোকেনের নামে অটোরিকশা থেকে অর্থ আদায়: নাঙ্গলকোটে চাঁদাবাজির অভিযোগ

দুই ভাইয়ের মৃত্যু লালমনিরহাটে গোসল করতে গিয়ে 

রিপোর্টার ফাহারিয়া ইসলাম  মুন
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৫৮:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪ ১০২ বার পড়া হয়েছে

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বৃষ্টির সময় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার কুচলিবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে।কুচলিবাড়ী ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য নীলুফা ইয়াসমীন বিষয়টি নিশ্চিত করেছেন।পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার কুচলিবাড়ী গ্রামের রবিউল ইসলামের দুই ছেলে মিলন (১২) ও মুজাহিদ (৮) বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। এ সময় ধজিবর রহমান নামের এক ব্যক্তি গরুকে গোসল করানোর জন্য পুকুরে নামেন। পরে গরুকে গোসল করিয়ে চলে যাওয়ার সময় তাদের দুজনকে পুকুর থেকে উঠে আসতে বলেও তারা না উঠে গোসল করতে থাকে। পরে দুই ভাইয়ের খোঁজ না পেয়ে কান্না শুরু করে পরিবারের সদস্যরা। ওই সময় ধজিবর রহমান জানান পুকুরে দুইজনকে গোসল করতে দেখেছেন। পরে দুই ঘণ্টা চেষ্টার পর পুকুরে জাল ফেলে দুই ভাইয়ের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেন স্থানীয়রা। নিহত দুই ভাই কুচলিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।এ বিষয়ে পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ওই দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুই ভাইয়ের মৃত্যু লালমনিরহাটে গোসল করতে গিয়ে 

নিউজ প্রকাশের সময় : ০৭:৫৮:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪