ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা  পটুয়াখালীর উলানিয়া বন্দর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।  টোকেনের নামে অটোরিকশা থেকে অর্থ আদায়: নাঙ্গলকোটে চাঁদাবাজির অভিযোগ

সবধরনের ট্রেন চলাচল বন্ধ অনির্দিষ্টকালের জন্য 

রিপোর্টার মনির হোসেন 
  • নিউজ প্রকাশের সময় : ০৮:০৬:০২ পূর্বাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪ ৬৯ বার পড়া হয়েছে

চলমান উদ্ভূত পরিস্থিতি ও দেশে কারফিউ জারি করায় অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ট্রেন চলাচল স্থগিত করেছে বাংলাদেশ রেলওয়ে। এতে করে ফের অনিশ্চয়তার পড়ল দেশের গণপরিবহনের সবচেয়ে জনপ্রিয় মাধ্যমটি।ট্রেন চলাচল স্থগিতের বিষয়টি রবিবার (৪ আগস্ট) রাতে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁন এক ক্ষুদে বার্তায় নিশ্চিত করেছেন।তিনি বলেছেন, “সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল প্রকার ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।” এরআগে গতকাল ৪ আগস্টও সকল প্রকার ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছিল।কোটা সংস্কার আন্দোলনের মুখে গত ১৮ জুলাই থেকে বিভিন্ন জায়গায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর সরকার কারফিউ জারির পর ১৯ জুলাই থেকে পুরোপুরি বন্ধ ছিল ট্রেন চলাচল। অবশেষে ১৩ দিন পর গত ১ আগস্ট থেকে সীমিত পরিসরে চলছিল রেলের চাকা।শোক মিছিল স্থগিত করল আওয়ামী লীগ নাশকতা-পুলিশ হত্যাকারীদের ছাড় নয়, ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ করা হবে চাঁদপুরে দীপু মনির বাসায় হামলাতখন রেলপথ মন্ত্রণালয় থেকে জানানো হয়, আপাতত ১ আগস্ট থেকে স্বল্প দূরত্বে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। কারফিউ শিথিলকালীন সময়ে মধ্যে স্বল্প দূরত্বের ট্রেনগুলো চালানো হবে। এখনই দূরের যাত্রার আন্তঃনগর ট্রেনগুলো চলাচল করবে না।এর আগে রেল ভবনে ট্রেন চলাচল বিষয়ে জরুরি এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ূন কবীর, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহদাত আলীসহ রেলের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, কোটাবিরোধী আন্দোলন ঘিরে সহিংসতা ও অসহযোগ কর্মসূচিতে স্থবির হয়ে আছে গোটা দেশ। এরকম পরিস্থিতিতে সরকার ৪ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সবধরনের ট্রেন চলাচল বন্ধ অনির্দিষ্টকালের জন্য 

নিউজ প্রকাশের সময় : ০৮:০৬:০২ পূর্বাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪